আজকে কিডনি ড্যামেজের সিমটমস নিয়ে আলোচনা করব। মানে যখন কিডনি খারাপ হতে শুরু করে তখন আমাদের শরীরে কি কি সংকেত দেখা দেয়। আমাদের শরীরে যে রক্ত বা ব্লাড আছে এর মধ্যে বিভিন্ন রকম ওয়েস্টেজ বা বর্য পদার্থ থাকে। কিডনির মূল কাজ হলো এই বর্য পদার্থগুলোকে রক্ত থেকে ছেকে প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়া। এই কাজটা সম্পর্কে আমরা সকলেই জানি যে এটা কিডনির মূল কাজ। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না যে এই কাজটি ছাড়া কিডনি আমাদের শরীরে আরো নানা রকম গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন এক নম্বর হলো রক্তচাপকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ ব্লাড প্রেসার রেগুলেট করা। দুই
নম্বর হচ্ছে আমাদের শরীরের রক্ত তৈরিতে সহায়তা করা। তিন নম্বর হচ্ছে আমরা যে খাবার দাবারের মাধ্যমে ভিটামিন ডি পাই এবং সূর্যের রশি থেকে যে ভিটামিন ডি পাই এই ভিটামিন ডি কে অক্টিভিশনের কাজ করে। অর্থাৎ কিডনি ছাড়া কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি কোনরকমভাবেই কাজ করবে না। দেখুন কিডনি যখন ড্যামেজ বা ফেলিউর হতে শুরু করে তখন কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা কোনরকমভাবেই বুঝতে পারি না। কারণ কিডনির মধ্যে এমন ফাংশন থাকে কিডনির কোন পার্ট যদি বিকল হয়ে যায় বা কম কাজ করে। কিডনি কিন্তু নিজের ফাংশনকে দ্বিগুণভাবে বাড়িয়ে নিতে পারে নিজে থেকে। তাই আমাদের কিডনি ভিতরে ভিতরে ফুলগু ধারার মত খারাপ
হয়ে যায়। আমরা বুঝতে পারি না। কখন বুঝতে পারি? যখন 70 থেকে 80 শতাংশ খারাপ হয়ে যায়। তারপর প্রকট কিছু সিমটমস বা লক্ষণ দেখা দেয়। তাই প্রাইমারি বা ইনিশিয়াল স্টেজের কিছু সিমটমস আছে। এইগুলো জেনে রাখা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই বুঝতে পারবেন যে কিডনি ড্যামেজ হওয়ার প্রাথমিক পর্যায়ে ঠিক কি সংকেত আমাদের শরীরে দেখা দেয়। এক নম্বর যে সিমটমসটি আছে সেটি হলো প্রোটিন লস ইন ইউরিন। অর্থাৎ প্রসাবের মাধ্যমে প্রোটিন বাইরে বেরিয়ে যাওয়া। আপনার প্রসাবের মধ্যে যদি কোন আনইউজুয়াল চেঞ্জেস দেখেন যেমন প্রসাবের যে ট্রান্সপারেন্সি আছে সেটার মধ্যে পরিবর্তন হয়ে যাওয়া, কালারের মধ্যে পরিবর্তন
এসে যাওয়া, অতিরিক্ত ফেনা হওয়া বা প্রসাবের মধ্যে ঝাজালো গন্ধ হওয়া। এই পরিবর্তনগুলো যদি আপনি কন্টিনিউয়াস লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শমত কেএফটি অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট করাতে হবে। কারণ যখন আমাদের কিডনি খারাপ হতে শুরু করে তখন কিন্তু সে প্রোটিনকে লিক করে দেয়। আর এই প্রোটিন যখন প্রস্রাবের মাধ্যমে জলের মধ্যে পড়ে তখন কিন্তু ভীষণ ফেনা হয়। এই ফেনার প্রকৃতিটা কেমন হয়? ঠিক ডিম ফাটলে যেমন ফেনা হয় সেই রকমই ফেনা হতে দেখা যায়। যেটা বারবার ফ্লাশ আউট করার পরেও ক্লিয়ার হতে চায় না। তাই আপনি যদি আপনার ইউরিন বা প্রসাবের মধ্যে ট্রান্সপারেন্সি কালার, গন্ধ এগুলোর মধ্যে
আনইউজুয়াল কিছু চেঞ্জেস দেখেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো কেএফটি অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট করাবেন। তবে একটি বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনার ইউরিনের মধ্যে প্রোটিন লিকেজ হচ্ছে। এটা কিন্তু দুই তিন বছর আগে শুরু হয়। এটা প্রাথমিক পর্যায়ের সিমটমস। আপনি কিন্তু তখন ব্লাড রিপোর্ট করলে কোন কারণেই ক্রিয়েটিনিন পাবেন না। এটা মাথায় রাখতে হবে। তবে ক্রিয়েটিনিন না পেলেও যদি আপনার প্রোটিন লিকেজ শুরু হয় এটা কি প্রাথমিক পর্যায়ের সিমটমস ভেবে চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে। দুই নম্বর যে সিমটমসটি আছে সেটি হলো প্রোটিন ডেফিশিয়েন্সি। কিডনি যখন খারাপ হতে শুরু করছে সে কিন্তু প্রোটিনটাকে লিক করে দিচ্ছে। আর এই প্রোটিনটা
কিন্তু আপনার শরীরের জন্য এনার্জি এবং শক্তি ধরে রাখার মূল উৎস। যখনই প্রাথমিক পর্যায়ে এই প্রোটিন লিক শুরু হচ্ছে তখন থেকে শরীরের মধ্যে কিন্তু একটা ক্লান্তি দুর্বলতা শুরু হয়ে যাবে। আর এই ধরনের ক্লান্তি দুর্বলতা যদি কন্টিনিউয়াস থাকে এটাকে কিন্তু কোনরকমভাবেই হালকাতে নেবেন না। যদি কন্টিনিউয়াস শরীরের মধ্যে উইকনেস থাকে ফ্যাটিক অর্থাৎ ক্লান্তির সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের স্মরণপন্ন হবেন এবং পরীক্ষা নিরীক্ষা করয়ে দেখে নিতে পারেন যে সত্যি আপনার কিডনির মধ্যে কোন রকম সমস্যা আসছে কিনা। তিন নম্বর যে গুরুত্বপূর্ণ সিমটমসটি আছে সেটি হলো সোয়েলিং অর্থাৎ ফোলার সমস্যা। বিশেষত পা ফোলার সমস্যা। এই সিমটমসটা দেখে অনেকেই বলেন যে হয়তো কিডনির
সমস্যা আছে। কিন্তু শুধু কিডনির সমস্যার ক্ষেত্রেই না আরো নানা রকম ডিজিজ আছে যার কারণে সোয়েলিং বা পা ফোলার সমস্যা দেখা দিতে পারে। তবে এর মধ্যে কিডনির সমস্যা একটি অন্যতম কারণ। আপনাদের বলে রাখি যখন আমাদের শরীরে প্রোটিন লিকেজ হয়ে যায় টোটাল প্রোটিনের ঘাটতি হয়ে যায়। দেখবেন যখন আপনি কেএফটি রিপোর্ট করাবেন অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট করাবেন তার মধ্যে কিছু অপশন থাকবে টোটাল প্রোটিন অ্যালবুমিন গ্লোবিউলিন এরকম কিছু অপশন থাকে এই টোটাল প্রোটিনটা যখন শরীরে কমে যাবে তখনই কিন্তু আমাদের যে রক্ত আছে তার গাড়ত্বটা কমে যাবে রক্তটা পাতলা হয়ে যাবে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলেও ক্ষতি তখন কিন্তু রক্ত আমাদের
নালির মধ্যে ক্লট হয়ে যেতে পারে আবার এই প্রোটিনের পরিমাণ কমে গেলেও কিন্তু আমাদের রক্ত পাতলা হয়ে যায়। আর রক্ত যখনই পাতলা হয়ে যাবে তখনই কিন্তু গ্রাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে চলে যাবে। আর আমাদের যে ধমনী বা শিরা উপাসিরা আছে তাদের মধ্যে কিছু কিছু ছিদ্র থাকে। যে কারণে আমাদের পায়ের পাতার মধ্যে কিন্তু সোয়েলিং হয়ে যাবে। সে জায়গায় রক্তের যে জলটা আছে সেটা জমতে শুরু করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে কিডনি যখন খারাপ হতে শুরু করে তখন কিন্তু সোডিয়াম বা লবণের ব্যালেন্সটাকে মেনটেইন করতে পারে না। শরীরের মধ্যে লবণের আধিক্য হয়ে যায়। আর এই সোডিয়াম কিন্তু ওয়াটার রিটেনশনকে বাড়িয়ে
দেয়। এটাও একটা কারণ সোয়েলিং এর অর্থাৎ পা ফুলে যাওয়ার বা পায়ের মধ্যে জল জমে যাওয়ার। তাই সোয়েলিং এর সমস্যাও কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটা মারাত্মক সিমটমস বা লক্ষণ হয়ে থাকে। আগেই আপনাদের বলেছি যে কিডনি আমাদের রক্তের মধ্যে যত দূষিত পদার্থ বা বর্য পদার্থ থাকে সেগুলোকে ক্লিয়ার করে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। কিন্তু কিডনি যখন ঠিকভাবে কাজ করছে না তখন আমাদের শরীরের মধ্যে অর্থাৎ রক্তের মধ্যে এইসব ওয়েস্টেজ মেটেরিয়াল গুলো জমতে আরম্ভ করে। আর এইগুলো যত আমাদের শরীরে জমতে আরম্ভ করে। এই ব্লাডটা যখন সার্কুলেট হয়ে আমাদের স্কিনের মধ্যে যাবে তখন কিন্তু স্কিনের মধ্যে ইরিটেশন
তৈরি হবে, ইচিং তৈরি হবে। অর্থাৎ চুলকানির সমস্যা হবে, স্কিনের মধ্যে প্যাচেস হবে, লাল দাগ হতে পারে, র্যাসেস হতে পারে। বিশেষত ইচিং বা চুলকানির সমস্যাটাই মূলত হয়ে থাকে। আপনি যখন চুলকানির সমস্যা নিয়ে কোন স্কিন স্পেশালিস্টের কাছে যাচ্ছেন মেডিসিন অয়েনমেন্ট ক্রিম লাগানোর পরেও সারছে না তখন কিন্তু তিনি বুদ্ধি করে আপনাকে কেএফটি অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট করাতে পারেন। কারণ রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যে অনেক কিডনি ফেলিয়ারের বা কিডনি ড্যামেজের রোগী ধরা পড়েছে কিন্তু ডার্মাটোলজিস্টের কাছে। কারণ এই স্কিন রিলেটেড প্রবলেম নিয়ে তারা ডার্মাটোলজিস্টের কাছে গিয়েছিল এবং না সাড়াতে ডায়াগনোস্টিক টেস্ট বা ব্লাড রিপোর্টে ধরা পড়ে যে তার কিডনির
সমস্যা আছে। তাই চুলকানি বা ইচিং এর সমস্যা স্কিন রিলেটেড প্রবলেম থাকলে সেগুলোকে কিন্তু কোনরকম ভাবেই হালকাভাবে নেবেন না। পাঁচ নম্বর যে সিম্পটমস বা লক্ষণটি আছে সেটি হলো শর্টনেস অফ ব্রিথ। অর্থাৎ শ্বাসপশ্বাসে কষ্ট হাঁপিয়ে ওঠা। নিঃশ্বাসে কষ্ট হওয়া। এই সংকেতটি কেন দেখা দেয়? আগে আপনাদের বলেছি যে কিডনি কিন্তু আমাদের রক্ত তৈরিতে সহায়তা করে। কিভাবে? কিডনি একটি হরমোন তৈরি করে। যেটির নাম হলো এরিত্রপোয়েটিন। আর আমাদের শরীরে যে প্রোটিন থাকে এই প্রোটিন এবং এরিথ্রোপয়েটিন এই দুটো একসাথে মিলে কিন্তু হিমোগ্লোবিন তৈরি করে থাকে। আর হিমোগ্লোবিনের কাজ কি? আমরা যে শ্বাস টেনে নিচ্ছি ফুসফুসের মধ্যে যাচ্ছে ফুসফুসের গায়ে যে অসংখ্য
ব্লাড ভেসেলস থাকে সেই জায়গা থেকে কিন্তু হিমোগ্লোবিন অক্সিজেনটাকে ক্যারি করে আমাদের গোটা শরীরে পৌঁছে দেয়। শরীরের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছে দেয়। আর সেইসব জায়গায় যে কার্বন ডাইঅক্সাইড পড়ে থাকে সেটাকেও কিন্তু আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ হিমোগ্লোবিন একটা ট্রান্সপোর্টারের কাজ করে। আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডেরর লেনদেনের ক্ষেত্রে। কিন্তু যখন কিডনির সমস্যা হবে সে এরিথ্রোপয়েটিন ঠিকভাবে তৈরি করবে না। এদিকে আমাদের শরীর থেকে প্রোটিনটাও লিকেজ হয়ে যাচ্ছে। দুটো জিনিসের ঘাটতির জন্য কিন্তু হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি হবে না। আর হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি না হলে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হবে। যে কারণে একটা হাঁপিয়ে ওঠা শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ
শ্বাসপশ্বাসের কষ্ট হতে দেখা যায়। তাই এই ধরনের সমস্যা হলে এটাকেও কিন্তু সাধারণভাবে নেবেন না। কন্টিনিউয়াস যদি শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয় একজন চিকিৎসকের পরামর্শ নিতে একদমই ভুলবেন না। ছয় নম্বর যে সিমটমসটি আছে সেটি হল নজিয়া অর্থাৎ বমি বমি ভাব। এখন কথা হচ্ছে যে কিডনির যখন প্রবলেম শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের রক্তের মধ্যে বিভিন্ন রকম নাইট্রোজেনাস যে ওয়েস্টেজ গুলো আছে যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো জমতে শুরু করে। বিশেষত ইউরিয়া এমন এক প্রকার নাইট্রোজেনাস ওয়েস্টেজ যেটা আমাদের ব্রেনের মধ্যে গিয়ে কিন্তু ব্রেনের কার্যকারিতার উপর একটা ভীষণ প্রভাব বিস্তার করে ফেলে। দেখুন আমরা যখন কোন কিছুর গন্ধ অনুভব করি, কোন কিছুর
স্বাদ অনুভব করি, আমাদের ঘুম যখন পায়, আমাদের ক্ষুধ যখন পাই, সব কিন্তু এই ব্যাপারগুলোকে ব্রেন মেনটেন করে থাকে। কিন্তু শরীরে যখন এই জাতীয় মারাত্মক নাইট্রোজেনাস ওয়েস্টেজ জমে যায় যেমন ইউরিয়া এ আমাদের ব্রেনকে কিন্তু পুরোপুরিভাবে কবজা করে ফেলে। যে কারণে আমাদের শরীরের মধ্যে একটা নজিয়া বা বমি বমি ভাব ভীষণভাবে তৈরি হয়ে যায়। শুধু এই কারণটাই নয় এই সমস্যাটা এই কিডনি ফেলিউরের সমস্যাটা আমাদের পুরো হজম প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেমটাকে একরকম কমজোর করে দেয়। এ থেকেও কিন্তু এক ধরনের নজিয়া থাকে। দেখবেন যে আপনার পছন্দের খাবার আপনার সামনে ধরা হচ্ছে কিন্তু খেতে ভালো লাগছে না। একটা নজিয়া আসছে, ভমি
ভূমি ভাব আসছে। এমনকি জল খাওয়ার পরেও আপনার নওজিয়া আসতে পারে বা ভমিটিংও হতে পারে। এই সমস্যাটা কিন্তু কিডনি ড্যামেজ বা ফেলির হওয়ার প্রাথমিক পর্যায়ের একটা সিমটমস হয়ে থাকে। সাত নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার কিডনি বিকল হতে শুরু করেছে তখন আপনার শরীর থেকে একদিকে যেমন প্রোটিনটা লস হয়ে যাচ্ছে। অপরদিকে এই কিডনি খারাপ হওয়ার জন্য আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু কমজোর হয়ে যাচ্ছে। যে কারণে আপনি যা খাচ্ছেন তা থেকে তো প্রোটিন পাচ্ছেন না। এদিকে প্রোটিন অলরেডি কন্টিনিউয়াস লিকেজ হয়ে যাচ্ছে। যে কারণে আপনার শরীরে প্রোটিনের একটা মারাত্মক ঘাটতি হয়ে যায়। আর আপনারা সকলেই জানেন যে আমাদের শরীরে মাসেল
বিল্ড আপের জন্য আমাদের পেশিগুলোকে ঠিক রাখার জন্য কার্যকরী রাখার জন্য শক্তিশালী রাখার জন্য প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই প্রোটিনই যখন শরীরে যাচ্ছে না বা কমে যাচ্ছে এর ব্যালেন্স মেনটেন থাকছে না তখন আমাদের শরীরে যে পেশিগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে সুখ হতে আরম্ভ করবে। আপনার শরীর কিন্তু ধীরে ধীরে রোগা হয়ে যাবে। ভেঙে যাবে। শরীর ভীষণ উইক বা দুর্বল হয়ে যাবে। আট নম্বর পয়েন্টটি হলো অানিমিয়া অর্থাৎ রক্তালপোতা। এর ব্যাপারটা আগে আপনাদের কিছুটা বললাম যে রক্তাল্পতার সমস্যাটা কেন হয়? এই যে কিডনি এরিত্রপোয়েটিন নামক হরমোনটা তৈরি করে। এটা কিন্তু কম পরিমাণে তৈরি হবে কিডনি ড্যামেজ হতে শুরু করলে।
আর যত এরিত্রপোয়েটিন কম তৈরি হবে তত পরিমাণে কম হিমোগ্লোবিন তৈরি হবে। যাতে কিন্তু দ্রুত অ্যানিমিয়ার সমস্যা দেখা দেবে। অর্থাৎ রক্তাল্পতার সমস্যা দেখা দেবে। যে কারণে সবসময় হাঁপিয়ে যাওয়ার সমস্যা হবে। কারণ হিমোগ্লোবিন কম থাকলে শরীরে অক্সিজেন কম যাবে। তার সঙ্গে সঙ্গে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, ঘুম ঘুম ভাব কিছু করতে ভালো না লাগা। এগুলো কমন প্রবলেম যখন অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা হয়ে থাকে। নয় নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো পেন ইন বোনস। অর্থাৎ হাড়ের মধ্যে ব্যথা। এখন আপনারা বলবেন যে কিডনি ড্যামেজের সঙ্গে হাড়ের ব্যথার কি সম্পর্ক আছে? আগে আপনাদের কি বলেছি যে কিডনি একটি কাজ করে থাকে। আমরা
খাবার দাবারের মাধ্যমে যে ভিটামিন ডি পাই এবং সূর্যরশি থেকে যে ভিটামিন ডি পাই সেগুলোকেঅক্টিভেশনের কাজ করে। আপনি খাবার থেকে ভিটামিন ডি নিচ্ছেন বা সূর্যরশি থেকে নিচ্ছেন আপনার শরীরে ভিটামিন ডি আছে কিন্তু কিডনি ছাড়া সেই ভিটামিন ডি কোন রকমভাবেই কাজের হবে না যতক্ষণ না কিডনি অক্টিভেট করছে। কিডনি যখন ফেলিওর হতে শুরু করে সে কিন্তু ঠিকভাবে কাজ করে না। তাই আপনার শরীরে যথার্থ পরিমাণে ভিটামিন ডি অক্টিভেট হয় না। আর এই ভিটামিন ডি কিন্তু আমাদের হাড়ের মজবুতি বা শক্তি ধরে রাখার মূল উৎস। এমনকি এই ভিটামিন ডি এর জন্যই আমাদের শরীরে ক্যালসিয়াম আয়নগুলো সঠিকভাবে কাজ করে। তাই ক্যালসিয়ামের কাজটাও
ঠিকভাবে হবে না। ভিটামিন ডিও ঠিকভাবে কাজ করছে না। যে কারণে আমাদের হাড়ের মধ্যে ভীষণ ব্যথা বা যন্ত্রণা সমস্যা দেখা দেয়। 10 নম্বর পয়েন্টটি হলো ফিলিং কোল্ড অর্থাৎ ঠান্ডা বোধ। ঠান্ডা ঠান্ডা লাগা। গৃসবকালেও যদি আপনার ঠান্ডা লাগে তাহলে বুঝবেন যে আপনার শরীরের মধ্যে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। কিডনি ফেলিউরের পেশেন্টদের মধ্যে দেখা যায় যে গৃসবকালেও তাদের ঠান্ডা লাগে। একটু পাখা চালালি। শীতকালে তো তারা একদম ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তাদের ঠান্ডাটা লাগে কেন? কিডনি যখন ফেলিয়ার হতে শুরু করে তখন কিন্তু আমাদের সেন্ট্রাল যে ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে সেটা ঠিকই কাজ করে। কিন্তু পেরিফেরাল অর্থাৎ পায়ের
দিকে বা হাতের আঙ্গুলের দিকে যে ব্লাড সার্কুলেশনটা যাচ্ছে সেটা কিন্তু ধীর স্থির হয়ে যায় বা স্লো হয়ে যায়। যে কারণে ওই জায়গায় ব্লাডের সাপ্লাই কমে যায়। তাই তাদের একটা ঠান্ডাবোধ বা একটা কোল্ডনেস শরীরের মধ্যে এসে যায়। সবসময় ঠান্ডা ঠান্ডা লাগে। এই সিমটমসটাকেও কিন্তু অবহেলা করা যাবে না। এটাও কিডনি ড্যামেজের প্রাথমিক পর্যায়ের একটা সিমটমস হয়ে থাকে। 11 নম্বর যে সংকেতটি আছে সেটি সবথেকে গুরুত্বপূর্ণ। এটি হল উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেসার। আপনারা অনেকেই জানেন যে কিডনির সমস্যা হলে হাই ব্লাড প্রেসারের সমস্যা হয়ে যায়। কারণ কি? আমাদের শরীরে ব্লাড প্রেসারকে রেগুলেট করে কিডনি। এটা আপনাদের প্রথমেই বলেছি।
কিন্তু শুধু কিডনি না হার্ট এবং ব্রেন এই দুটো অর্গানও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তচাপকে নরমাল বা মেনটেন রাখার জন্য। কিন্তু যখন কিডনি খারাপ হতে শুরু করে সে তার কাজ ঠিকভাবে করতে পারে না। রক্তের মধ্যে যে বর্য পদার্থগুলো আছে সেগুলোকে ছেকে বার করতে পারে না। জলের সমতাকে বজায় রাখতে পারে না। লবণের সমতাকে বজায় রাখতে পারে না। যে কারণে একটা কন্টিনিউয়াস হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। তাই যদি কন্টিনিউয়াস আপনার হাই বিপি থেকে থাকে সেটাকে কোনরকমভাবে অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এবং কেন এই হাই বিপি থেকে যাচ্ছে এটা দেখতে
হবে এবং ডায়াগনোসিস করতে হবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে 10 থেকে 11 টি সিমটমস এর কথা বললাম এই সিমটমস গুলো যদি আপনার শরীরে দেখা যায় কোন কারণেই দেরি করবেন না বা এর মধ্যে দু তিনটে সিমটমস দেখা দিলেও আপনাকে চিকিৎসকের স্বরণাপন্ন হয়ে আপনার কেএফটিটা একবার অবশ্যই পরীক্ষা করাতে হবে। এখন আমরা যারা সাধারণ মানুষ তারা ভাবি কি যে শরীর যখন দুর্বল লাগছে হয়তো শরীরে ভিটামিনের ডেফিশিয়েন্সি আছে বা শরীরে ঠান্ডা লাগা বা দুর্বলতা ব্যথা বেদনা এই যে সিমটমস গুলো আছে এগুলোকে বড়ই আমরা সাধারণভাবে নিয়ে নিই কিন্তু এগুলো কন্টিনিউয়াস হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ
এগুলো আপাতত দৃষ্টিতে সাধারণ সিমটমস মনে হলেও এগুলো যদি কন্টিনিউয়াস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এর পিছনে অন্য কারণ আছে এটাও আপনাদের ভাবা উচিত উচি এবং সেই হিসাবে চিকিৎসা নেওয়া উচিত। কারণ আমাদের জীবনের মূল্য অনেক সময় থাকতে জীবনকে বাঁচানো আমাদের কর্তব্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের ডিটেল বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।