একজন ব্যক্তির বয়স 60 বছর হয়ে গেল সে কোনদিন কোন পীরের মুরিদ হতে পারেনি কিন্তু তার স্ত্রী একজন পীরের মুরিদ ছিল এমনকি তার সন্তানরাও একজন পীরের মুরিদ ছিল আর এ কারণে ওই ব্যক্তির পেরেশানি ছিল অনেক বেশি সে কখনো কোন পীরের কাছে যায়নি ব্যাপারটা এমন না তার এলাকায় যখন কোন পীর ইসলামের দাওয়াত দিতে আসতো সে ওই পীরের দাওয়াতে যেত সে ওই পীরের মজলিসে বসে পীরের পা থেকে মাথা পর্যন্ত দেখতো এতে তার পীরকে পছন্দ না হলে চলে আসতো কিন্তু যদি কোন পীরকে তার পছন্দ হতো এবং পীরের কোন কথা ওই ব্যক্তির পছন্দ না হতো তখনই সে বলতো এ কথা
একদমই ঠিক নয় আমি এ পীরকে একদমই বিশ্বাস করি না সে কোন সত্যিকারের পীর হতে পারে না এবং সে পীর হবার কোন যোগ্যতা রাখে না এমনকি সে যদি কোন পীরকে দেখতো সেই পীর জুতা কখনো ডান পায়ে না পড়ে প্রথমে বা পায়ে পড়েছে সে সঙ্গে সঙ্গে বলে উঠতো না এটা একদম ঠিক নয় এই ব্যক্তি পীর হতেই পারে না অর্থাৎ ওই ব্যক্তির স্বভাবটাই ছিল সবসময় মানুষের ভুল ধরা একদিন তার স্ত্রী তাকে বলল আপনি জলদি কোন পীরের মুরিদ হয়ে যান তাছাড়া জীবন বা মৃত্যুর কোন ভরসা নেই যদি কোন পীরের সান্নিধ্য ব্যতীত আপনি মৃত্যুবরণ করেন তবে অনেক বড় ভুল হয়ে
যেতে পারে অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিরা বলেন যার কোন পীর নেই তার পীর হয় শয়তান কিন্তু জবাবে সেই ব্যক্তি বলে এতে আমার কিছুই যায় আসে না যতদিন পর্যন্ত আমি কোন ভালো পীরের সন্ধান না পাচ্ছি ততদিন পর্যন্ত আমি কোন পীরের মুরিদ হবো না এবার তার স্ত্রী বলে আপনার কথা সত্য জীবন আর মৃত্যুর মধ্যে কোন ভরসা নেই যদি আমি মারা যাই তবে আমার হাশর হবে আমার পীরের সাথে কিন্তু আপনি কি করবেন মৃত্যু যেকোনো সময় আসতে পারে এবার সে ব্যক্তি তার স্ত্রীর কথা শুনে চুপ হয়ে যায় এবার তার টনক নড়ে সে মনে মনে ভাবতে থাকে আমার স্ত্রী সঠিক
কথাই বলেছে জীবন আর মৃত্যুর তো আসলেই কোন ভরসা নেই যদি এমন হয় আমি আগামীকাল যদি সূর্য দেখতে না পাই তবে আমার কি হবে এসব বিষয়ে চিন্তা করতে করতে ওই সময়ে এশার আযান পড়ে যায় আর এশার নামাজ আদায় করে লোকটি বিছানায় শুয়ে পড়ে কিন্তু তার ঘুম আসছিল না তার মাথায় শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল যদি আমি পীরের সান্নিধ্য ছাড়াই মারা যাই তাহলে হাশরে আমার কি হবে এই কথা ভাবতে ভাবতেই রাতের একদম শেষ ভাগ চলে আসে সে তখন উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং বলে হে মহান রাব্বুল আলামীন আমি অনেককে দেখেছি অনেক তালাশ করেছি তাদের সমস্ত
কিছুই আমি লক্ষ্য করেছি কিন্তু আমি শুধু তাদের কম গুলোই দেখেছি এখন থেকে আমি আর এমনটা করবো না আমি আজই ঘর ছাড়বো এবং যাকেই আমার চোখে পড়বে তাকে আমি পীর বানিয়ে নেব এরপর ওই ব্যক্তি এই নিয়তে ঘর থেকে বের হয়ে যায় বের হয়ে সে দেখতে পায় চোরদের কাফেলা যাচ্ছে আর সে সেখানে দেখতে পায় চোরদের চুরি করা মাল বোঝাই অবস্থায় আছে ওই ব্যক্তিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যগুলো দেখছিল তখন সে কাফেলার একদম পেছনের যে চোরটি ছিল সে ওই ব্যক্তিটি তার কাছে চলে যায় ওই ব্যক্তি লক্ষ্য করল এই চোরটি তার চেহারা লুকিয়ে রেখেছে এবার এই ব্যক্তির ওয়াদার কথা মনে
পড়ে তার ওয়াদা ছিল যে ব্যক্তি তার সামনে চলে আসবে সে তাকেই তার পীর বানিয়ে নেবে এই কথা মনে পড়া মাত্রই কোন কিছু চিন্তা না করেই সে চোরের পা জড়িয়ে ধরে এবং বলতে থাকে পীর সাহেব আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন সেই চোর ভীষণ অবাক হয়ে গেল আর চিন্তা করতে থাকে এই ব্যক্তি আমাকে কেন পীর সাহেব বলছে তখন সে চোর বলে ভাই আমাকে দেখে কি তোর পীর মনে হচ্ছে আমি তো একজন চোর আমি কি করে তোর পীর হবো এবার ওই ব্যক্তিটি বলে এতে আমার কিছু যায় আসে না আমি আমার আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি আজ প্রথমেই আমার
যাকে চোখে পড়বে তাকে আমি পীর বানিয়ে নেব আজ আমি সবার প্রথমে তোমারই দেখা পেয়েছি আর তুমি এখানে একা আসোনি আমার আল্লাহ তাআলা তোমাকে এখানে পাঠিয়েছেন এবার চোর অনেকটা পেরেশান হয়ে গেল এই ভাই তুমি কি পাগল নাকি আমি সামান্য একজন চোর এই কাফেলায় যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই চোর আমি কিভাবে তোমাকে সৎ উপদেশ দেব তুমি যদি আমাকে এভাবেই ধরে রাখো তাহলে আমার কাফেলা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে এদিকে ওই ব্যক্তিও ছিল নাছর বান্দা সে বলতে থাকে তুমি যেই হও চোর হও বা গুনাহগার হও আমাকে আগে তোমার মুরিদ বানাও তারপরে চলে যাও এবার চোর বলে আচ্ছা
তুমি এমন পাগলামি কেন করছো বলতো আমি তো নিজেই পাপের মধ্যে ডুবে আছি আর আমার গুনাহ এতই বেশি যে আমি জানিনা আখেরাতে আমার কি হবে অতএব আমি কি করে তোমাকে আমার মুরিদ বানাবো এবার সেই চোর ওই ব্যক্তিটিকে তার সমস্ত চুরির কাহিনী বলে যাতে করে সে ওই লোকটির কাছ থেকে মুক্ত পেতে পারে কিন্তু ওই ব্যক্তিও ছিল খুবই জেদি সে কোনভাবেই চোরের পা ছাড়ছে না এবং বলে আমি আপনার কথায় মুগ্ধ হয়েছি আমি আপনাকে ছাড়বো না চোর অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু কেন তখন ওই ব্যক্তিটি বলে আজ পর্যন্ত আমি যতগুলো পীর দেখেছি সবাই শুধু নিজের প্রশংসাই করে আর তুমি
তো নিজের প্রশংসা করছোই না বরং নিজের খারাপ কাজের কথাগুলোই বলছো আমি বুঝে নিয়েছি আমি এতদিন পর্যন্ত যেসব পীরকে দেখেছি তারা সকলেই নকল ছিল কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে যাকে আমি আসল রূপে পেয়েছি এবার চোর ভাবতে লাগলো হে আল্লাহ এ কেমন পরিস্থিতি আমার জন্য আমি তাকে আমার গুনাহের কথা বললাম যাতে সে আমাকে ছেড়ে চলে যায় কিন্তু উল্টো সে আমাকে আরো আঁকড়ে ধরেছে এবার চোর বলল আচ্ছা যা তাহলে তুই আমার মুরিদ আমি তোর পীর তাই না তখন সে ব্যক্তিটি বলল জি হুজুর আপনি আমার পীর আমি আপনার মুরিদ তখন চোর বলল তাহলে তো পীরের হুকুম মানা খুবই জরুরি
তখন সে ব্যক্তিটি বলল জি হুজুর আপনি যদি আমার জানও চান তাহলে আমার জানটাও আপনার পায়ের কাছে কোরবান দিয়ে দিব তখন চোর বলল ঠিক আছে তোমাকে জান দিতে হবে না তুমি শুধু এতটুকু করো আমার পাটা ছেড়ে দাও কিন্তু জবাবে ওই ব্যক্তি বলল আপনি আমার পীর আমি আপনাকে আমার গর্দান দিয়ে দেব কিন্তু যেতে দেবো না প্রথমে আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন তখন চোরটি ভাবতে লাগলো এতো খুব জেদে লোক আমাকে বরং অন্য কোন রাস্তা ভাবতে হবে তখন সে চোরটি বলল দেখো সামনে ওই ঘরটি যে দেখা যাচ্ছে এটাই আমাদের নিশানা আমি জানিনা আমার চোর সাথীরা আমাকে রেখে কোন কোন
কোন ঘরে গিয়েছে কিন্তু আমাদের নিশানা ছিল ওই ঘরে চুরি করা এখন সামনে যে ঘর দেখা যায় আমি সেখানে যাব আর তোমার সামনেই চুরি করব এরপর তো তোমাকে বিশ্বাস করতেই হবে যে আমি একজন চোর তখন ওই ব্যক্তি শুধু একটি কথাই বলছিল দেখুন আপনি যা করার করুন কিন্তু আমাকে আপনি আপনার মুরিদ বানিয়ে নিন চোরটি বলল ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো কিন্তু চোর মনে মনে কিছু একটা ভাবছিল সে বলতে থাকলো তোমাকে তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে তুমি আল্লাহ তাআলার খোঁজে ঘর ছেড়ে চলে এসেছো আর তুমি কিনা আমার মত একজন খারাপ লোকের সান্নিধ্য চাচ্ছ দেখো আমি তো
অনেক বড় একজন গুনাহগার আমি সবসময় চুরি করি আর এখনো চুরি করতে চাচ্ছি দেখো গুনাহ করলে সেটা গুনাহ হিসেবেই গণ্য হয় আর নীরবে কোন গুনাহ দেখাটাও এক ধরনের অপরাধ তুমি আমার সঙ্গে এসো না বরং এখানেই থাকো আমি ভেতরে যাচ্ছি আর চুরির মাল তোমাকে এনে দেখাবো এরপরও যদি তোমার মনে হয় আমি কোন চোর নই আমি একজন পীর তাহলে আমি তোমাকে মুরিদ বানাবো এই কথা শুনে সেই ব্যক্তি বলল ঠিক আছে আমাকে ওয়াদা করো চোর বলল হ্যাঁ আমি ওয়াদা করছি এরপর সেই চোরটি ভেতরে চলে গেল এবং ওই ব্যক্তিটি বাহিরেই অপেক্ষা করতে থাকে যখন চোরটি ভেতরে চলে যায় তখন সে
দেখলো পুরো বাড়িটি অন্ধকার আর ভেতরে একটুও আলো নেই ভেতরে শুধুমাত্র একটি কুপি জ্বলছিল সেই চোর অন্ধকারের মধ্যেই হাত সাফাই করতে শুরু করে কিন্তু অন্ধকারে সে কিছু দেখতে পাচ্ছিল না এবং কিছু পাচ্ছিলও না অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটা তসবি খুঁজে পায় এবং অন্যপাশে একটি জায়নামাজ পায় আরো একটু সামনে যাওয়ার পর সে বুঝতে পারে এটি একটি নামাজের ঘর এবার তার মনে হলো এই বাড়ির মালিক তো খুব সুন্দর পোশাক পড়ে বাহিরে যায় তাহলে তার ঘরে কিছু নেই কেন তাকে দেখে তো সবসময় ধনী মনে হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে সে একজন গরীব কাঙ্গাল চোর এভাবে চুরি করছিল আর ভাবছিল
অন্যদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সবকিছু দেখছিলেন যখন তিনি চোরের চুরি করা দেখছিলেন তখন তার সামনে হযরত আলাইহিস সালামের আগমন ঘটে হযরত খিজির আলাইহিস সালাম বলেন হে আব্দুল কাদের জিলানী বাগদাদে পীরের অভাব রয়েছে সকালে সূর্য ওঠার আগেই কাউকে পীরের উপাধি দিয়ে দিন প্রিয় দর্শক শ্রোতা এবার আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কীর্তি দেখুন বড় পীর বললেন এদিক সেদিক যাওয়ার কোন দরকার নেই এক চোর আমার ঘরে এসেছে অনেকক্ষণ ধরে সে হাত সাফাইয়ের চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত সে কিছুই পায়নি এমন যেন না হয় সে বাগদাদে গিয়ে বলে আমি বড় পীরের ঘরে
কিছুই পাইনি হে খিজির আলাইহিস সালাম এজন্য আমি ফায়সালা করেছি এই চোরকে পীর বানিয়ে দেবো এবারে যেয়ে বড় পীরের তীর সঠিক নিশানায় লাগে এবং সে চোর একজন পীরের মুরিদ হয়ে যায় এরপর বড় পীর সেই চোরকে তিনদিন যাবত নিজের নজরবন্দি করে রাখেন তিনদিন পর বড় পীর বলেন হে আমার মুরিদ তোমাকে আমি এই কারণে পীর বানাইনি যে তুমি শুধুমাত্র আমাকেই দেখতে থাকো এখন থেকে তোমার অনেক দায়িত্ব রয়েছে হে আমার মুরিদ বাগদাদের জমিন তোমার অপেক্ষায় রয়েছে এভাবে সেই চোরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খেলাফতের দরজা খুলে দেন এবং তাকে নিজের খলিফা বানিয়ে নেন যখন চোরটি চলে যাচ্ছিল
তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন হে আমার বেটা শুনে যাও বাহিরের দরজায় তোমার এক মুরিদ অপেক্ষায় রয়েছে প্রথমে দরজার বাহিরের ব্যক্তিটিকে মুরিদ করে নেবে এরপর তুমি বাগদাদে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই ছিল সেই ব্যক্তি যে মাঝরাতে চোরকে খুঁজতে গিয়েছিল আর অন্যদিকে বড় পীরের দৃষ্টির কথা একবার ভাবুন তিনি কিভাবে একজন চোরকে পীর বানিয়ে দিলেন আর তিনি না দেখেই বললেন তিনদিন ধরে তার এক মুরিদ বাহিরে অপেক্ষা করছে সুবহানাল্লাহ