[প্রশংসা] ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান এরপর 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত ত্যাগ এর তিন দিন পর অর্থাৎ 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কেটেছে 30 দিন এসময় মানবাধিকার অর্থনীতি প্রশাসনসহ আরো অনেক ক্ষেত্রে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত এক নজরে দেখেন উল্লেখযোগ্য বিষয়গুলো ছাত্রজনতার আন্দোলনের দমনের জন্য করা সকল ফৌজদারী মামলা ও সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানীমূলক মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে জাতিসংঘের মাধ্যমে আন্দোলনে নিহতদের ঘটনা তদন্তের সিদ্ধান্ত হয়েছে গুমের ঘটনা তদন্তে গঠিত হয়েছে কমিশন এছাড়া গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ হতাহতদের পরিবারের দেখভালের জন্য ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত
নিয়েছে সরকার এছাড়া ডক্টর ইউনুসের অনুরোধে বিক্ষোবের ঘটনায় সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশীকে ক্ষমা করে দেন আমিরাতের প্রেসিডেন্ট 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন 10 আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন একই দিনে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার আগে 8 আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোঃ আসাদুজ্জামান কে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় 5 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন [মিউজিক] 6 আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে 28 আগস্ট জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয় 5 সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয় বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল ও জোট পুনর্বাসনের সুযোগ পাবে [মিউজিক] না 10 ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আওয়ামীপন্থী ব্যবসায়ী পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে ডলারের দাম আরো বাজার ভিত্তিক করা হয়েছে মোবাইলে আর্থিক সেবা নগদের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে শেয়ার বাজারে বেক্সিমকো লা মেরিডিয়ান হোটেলসহ 12 প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্তে কমিটি
গঠন করা হয়েছে বেক্সিমকো গ্রুপ এস আলম গ্রুপ ও চৌধুরী নাফিস সরাফাতের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি অর্থনৈতিক অবস্থার ওপর শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া [মিউজিক] হয়েছে 19 আগস্ট সব জেলা উপজেলার চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয় 12 আগস্ট বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয় পাশাপাশি প্রশাসনের নতুন করে চুক্তিভিত্তিতে নিয়োগও দেওয়া হয় এছাড়া সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় 1 সেপ্টেম্বর জনপ্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলোতে পরিবর্তন এসেছে উপসচিব যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে এসময়
25 ডিসি কে প্রত্যাহার করা হয় সাবেক মন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য পুলিশ কর্মকর্তাসহ 24 জনকে গ্রেপতার করা হয়েছে 4 সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য এখন থেকে নির্বাহী আদেশে না হয়ে গণশুনানিীর মাধ্যমে নির্ধারণ করা হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনার জন্য গঠিত হয়েছে কমিটি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 10 এর আওতায় নতুন কোন চুক্তি হবে না আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক সংস্কার চিকিৎসা সেবার গুণগত মানোয়ন স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণে 12 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে 3 সেপ্টেম্বর
প্রজ্ঞাপন জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিকে আবারো ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা ইউজিসি চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোবের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে [মিউজিক] সরকার বাতিল করা হয়েছে রামুর সংরক্ষিত বনে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ দুই মাসের মধ্যে নদীর পূর্ণাঙ্গ তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া 64 জেলায় অন্তত 64 টি নদী চিহ্নিত করে নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ পাশাপাশি কয়েকটি ক্রিয়া ফেডারেশনের সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে গণভবনকে জুলাই গণভ অভ্যুত্থান
স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024 এর খসরা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন না 15 আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে এছাড়া সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের বিষয়ে আইনি কাঠামো ঠিক করতে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে একই দিনে সরকারের সব পর্যায়ের সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন আরো তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্লাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেইজে সাথে
সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে اللہ