দায়িত্ব গ্রহণের পর থেকে দেশ ও দেশের বাইরে নানামুখী চাপে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা দাবি আদায়ের আন্দোলন সামাল দিতে রীতিমত হিমসিম খাচ্ছে নতুন এই সরকার এর মধ্যে এবার ডক্টর ইউনুস কে হুমকি দিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তবে হঠাৎ কি কারণে ক্ষেপলেন তিনি জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত জুলাই আগস্টের গণবিপ্লবে ছাত্রজনতা মাঠে থাকলেও বিদেশে বসেই শেখ হাসিনা সরকার পতনে জোরালো ভূমিকা রেখেছেন বেশ কয়েকজন সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর তাদেরই একজন পিনাকি ভট্টাচার্য আন্দোলন চলাকালে তিনি তার বানানো ভিডিওতে নানা তথ্য উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলার নিয়মিত প্রতিবাদ জানিয়েছেন
এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আর নতুন এই সরকার দায়িত্ব নেয়ার পর স্বস্তি ফিরে পেয়েছে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামিরা মুক্তিও পেয়েছে বিএনপি ও জামাতের অধিকাংশ নেতাকর্মী মামলা থেকেও খালাস দেয়া হয়েছে অনেককেই এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিদেশে পাড়ি জমানো অনেক লেখক ও সাংবাদিক দেশে ফিরতে শুরু করেছেন সবশেষ প্রায় সাড়ে পাঁচ বছর পর 27 সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন দৈনিক আমার দেশপত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফেরার দুইদিন পর অর্থাৎ 29 সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরে আদালত জামিন না মঞ্জুর করে তাকে
কারাগারে পাঠায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন মূলত এই ঘটনার পরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ক্ষোভ জাড়েন পিনাকি ভট্টাচার্য দেন হুমকিও পাশাপাশি মাহমুদুর রহমানকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারকে কে সময় বেঁধে দিয়েছেন আল্টিমেটাম কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিলবার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল 30 সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া ওই পোস্টে পিনাকি ভট্টাচার্য জানান মাহমুদুর রহমানকে যদি মুক্তি না দেয়া হয় তাহলে ডক্টর ইউনুসকে গণশত্রু বানিয়ে দেয়া হবে এমনকি সরকারকে দুঃখ প্রকাশ করারও সময় দেবেন না বলে হুশিয়ারি দিয়েছেন তিনি এর আগে গত বছরে 17 আগস্ট সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেয় আদালত শেখ হাসিনা সরকার পতনের পর এই মামলায় সাংবাদিক শফিক রহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে গত 22 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সাজা স্থগিত করা হয়েছে শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা