এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা দিয়ে আমরা সারা বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারবো 2024 সালে কেমন বাংলাদেশ দেখতে চাও সেটার উত্তরে ছাত্রদের একটা পয়েন্টে এটা ছিল আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু পিছনের দিকে তাকিয়ে পাগলামি তাই না কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন ঠিক এই কাজটাই করছে 1983 সালে প্রথম মোবাইল ফোন বাজারে এসেছিল ওজন ছিল দুই পাউন্ড দাম ছিল 4000 ডলার আর আজ আপনার পকেটের ফোনটা চাঁদে যাওয়া কম্পিউটারের চেয়েও শক্তিশালী আমাদের পৃথিবী পাল্টে গেছে তাহলে আমাদের শিক্ষাব্যবস্থা কেন পাল্টায়নি একটা ছেলে যার নাম রাসেল সে আপনার আমার মতোই বছরের পর বছর স্কুলে কাটিয়েছে পড়াশোনা মুখস্ত করেছে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে
ভালো কলেজে ভর্তি হয়েছে কিন্তু গ্রাজুয়েশনের দিন রাসেল হারায় গেল সে দেখলো বাইরের দুনিয়াটা বইয়ের পাতার মতো সুন্দর করে সাজানো না কেউ আর তাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে না যে এটা করে আসো তাহলে তোমার চাকরিটা কনফার্ম এখন ভাবুন রাসেল যদি শুধু সাপ্লাই ডিমান্ড পড়ার বদলে ছোট্ট একটা ব্যবসা চালাতো যদি শুধু ইতিহাসের তারিখ মুখস্ত করার বদলে অতীতের সিদ্ধান্তগুলো নিয়ে তর্ক ডিবেট করতো তাহলে সে তখন শুধু ভালো রেজাল্ট আর নাম্বার পাওয়ার জন্য পড়ালেখা করতো না তখন সে পড়ালেখা একচুয়াল রিয়েল লাইফ রেজাল্ট পাওয়ার জন্য করতো যেটা পাশ করার সাথে সাথেই করতে হয় এই ভিডিওতে আপনি জানবেন কেন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা
আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট প্রস্তুত করছে না আমি আপনাদের দেখাবো যে কি কি শিখতে হবে পড়াশোনার পাশাপাশি রিয়েল লাইফে চলার জন্য এবং প্রকৃতপক্ষে একজন সফল মানুষ হবার জন্য যাতে আপনার সন্তানরা শুধু পরীক্ষায় পাশ করার জন্য না বরং জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয় আপনি কি জানেন 2025 সালের মধ্যে 85 মিলিয়ন চাকরি হারিয়ে যেতে পারে কিন্তু 97 মিলিয়ন নতুন ধরনের চাকরি তৈরি হবে এর মানে প্রতি 100 টা হারানো চাকরির বদলে 114 টা নতুন চাকরি আসবে আমি আমার স্টুডেন্টদের কোচিং করানোর অভিজ্ঞতা থেকে দেখেছি যে তাদের মধ্যে কিছু কমন স্কিলস এর অভাব রয়েছে যার কারণে তারা জীবনে
একটা জায়গায় আটকে থাকে আর শত চেষ্টা করেও সফল হতে পারে না এই ভিডিওতে ডিসকাস করার টিপস আর স্ট্রাটেজিস গুলোর সামারি আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য সামারিটা এর জন্য ডাউনলোড করতে বলছি কারণ এই ভিডিওটা দেখে শুধু আপনি আওয়ার হবেন অর্থাৎ সচেতন হবেন আর ভিডিওর সামারিটা আপনার কাছে ডাউনলোড করে রাখলে এই ভিডিওতে বলার ইনফরমেশন গুলো আপনি এপ্লাই করলে আপনি লাইফে একচুয়াল রেজাল্ট দেখতে পাবেন পারবেন আমাদের শিক্ষা ব্যবস্থা একটা কারখানার মতো ছাত্রদের কনভেয়ার বেল্টে জড়িয়ে একই ঝাঁচে ঢেলে বের করে দিচ্ছে কিন্তু আমরা তো আর পুরনো মডেলের গাড়ি বানাচ্ছি না এখন তো সেলফ ড্রাইভিং গাড়ির যুগ
আমাদের এমন একটা শিক্ষাব্যবস্থার দরকার যেটা একটা বাগানের মতো প্রত্যেক ছাত্রের নিজস্ব প্রতিভাকে লালন করবে তাদের নিজেদের মত করে বাড়তে সাহায্য করবে তো আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যাটা কি প্রথমত এটা অনেক পুরানো হয়ে গিয়েছে আমরা এমন চাকরির জন্য শিক্ষা দিচ্ছি যেগুলোর বেশিরভাগই 10 বছর পর থাকবেই না একটা রিপোর্টে বলেছে 2030 সালে যে চাকরিগুলো থাকবে তার 85% এখনো আবিষ্কারই হয়নি তাহলে ভেবেছেন যে আমরা কিভাবে বাচ্চাদের এর জন্য প্রস্তুত করব দ্বিতীয়ত আমরা বেশি জোর দিচ্ছি মুখস্ত করার উপর চিন্তা করার উপর নয় গুগল এর যুগে তথ্য জানার চেয়ে বেশি দরকার কিভাবে তথ্য খুঁজতে হয় কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতে
হয় আর সেই তথ্য কিভাবে ব্যবহার করতে হয় তা জানাবেন তৃতীয়ত আমরা সবার জন্য একই পদ্ধতি ব্যবহার করছি কিন্তু প্রত্যেকটা বাচ্চা আলাদা কেউ পড়ে ভালো শেখে কেউ কাজ করে কেউ দ্রুত শেখে কারো সময় লাগে কিন্তু আমাদের সিস্টেম সবাইকে একই চোখে দেখছে এদিকে চাকরির বাজার দ্রুত বদলাচ্ছে রোবট আর এআই পুরনো চাকরিগুলো নিয়ে নিচ্ছে আবার নতুন নতুন চাকরিও আসছে যা আগে ছিল না 20 বছর আগে কে শুনেছিল অ্যাপয়েন্টমেন্ট সেটার সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা অ্যাড রান এক্সপার্ট বা কন্টেন্ট ক্রিয়েটরের কথা হাই টিকেট ক্লোজার বা অ্যাপয়েন্টমেন্ট সেটার এই চাকরিতে আপনি কোন কোম্পানির হয়ে তাদের কাস্টমারসদের কল করে করে মিটিং সেট
করবেন আপনার কাজ হবে ফোন করে করে সেই কোম্পানির ইম্পর্টেন্ট ক্লায়েন্টসদের সাথে কথা বলা তারপর তাদেরকে কোম্পানির প্রোডাক্টস বা সার্ভিস সম্পর্কে অবগত করা এই চাকরিতে আপনি অনেক নতুন লোকজনের সাথে কথা বলবেন আর কোম্পানির জন্য ভ্যালুয়েবল ক্লায়েন্ট খুঁজে বের করবেন এটার জন্য ট্রেনিং বা কোর্সও করানো হয় সেখানে শেখানো হয় কমিউনিকেশন স্কিল পারসুয়েশন টাইম ম্যানেজমেন্ট সিআরএম সফটওয়্যার ব্যবহার করা নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমরা সবাই ফেসবুক instagram ব্যবহার করি কিন্তু একটা ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া চালানো একদম আলাদা তাদের মার্কেট রিসার্চ করতে হয় এসইও অপটিমাইজ করতে হয় যে সোশ্যাল মিডিয়াতে যেমন স্টাইলের কন্টেন্ট ট্রেন্ডিং সেই স্টাইলে পোস্ট করতে হয়
পোস্টের জন্য সময় থাকে যে সেই সময় করলে রিচ বেশি আসে আরো এমন কিছু ছোট ছোট কাজ আছে যা করাটা একজন উদ্যোক্তার জন্য কঠিন হয়ে পড়ে সময়ের অভাবে কারণ যে ব্যবসা করছে তার প্রোডাকশন সাইট দেখতে হয় পুরা বিজনেসের এন্ড টু এন্ড ম্যানেজ করতে হয় যারা অলরেডি ব্যবসা করছেন তারা বুঝতে পারবেন আর তাই এই সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা এই কাজগুলো করে দেয় ছবি আপলোড করে কমেন্ট রিপ্লাই দেয় তারা দেখে কোন পোস্ট বেশি লাইক পাচ্ছে কোনটা কম কোন তথ্য ভিউয়ার্স বেশি পছন্দ করছে অ্যাড রান এক্সপার্ট আপনি যখন ফেসবুক স্ক্রোল করেন হঠাৎ একটা বিজ্ঞাপন দেখেন যেটা আপনার খুব পছন্দের আপনি
যেটা ভাবছিলেন কিনবেন দেখা যায় সেটাই আপনার সামনে এসে পড়েছে এটা কোন জাদু না এটা একজন অ্যাড রান এক্সপার্টের কাজ তারা জানে কিভাবে সঠিক মানুষের কাছে সঠিক অ্যাড পৌঁছে দিতে হয় নেক্সট যেটা শুরুতে বরং এখনো অনেক মানুষ এটাকে প্রফেশন ভাবে না সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটর যারা youtube facebook linkedন ব্যবহার করেন তারা এই কাজটা চেনেন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায় ব্লগ লেখে পডকাস্ট করে তারা মানুষকে এন্টারটেইন করে শিক্ষা দেয় অনেকে এখন এই কাজ করে ভালো আয় করছে আগামী 10 বছরে আরো কত নতুন ধরনের চাকরি আসবে কে জানে তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন হতে হবে যা আমাদের বাচ্চাদের এই
পরিবর্তনের জন্য প্রস্তুত করে আমরা জানিনা ভবিষ্যতে কি কি চাকরি থাকবে কিন্তু আমরা জানি যে তাদের দরকার হবে নতুন জিনিস শেখার ক্ষমতা প্রযুক্তির সাথে কাজ করার স্কিল আর ক্রিয়েটিভ চিন্তা করার শক্তি এই স্কিলগুলোকেও সমান ইম্পর্টেন্স দেয়া উচিত ছাত্রদের হাতে কলমে শেখার সুযোগ দিতে হবে প্রজেক্ট করতে দিতে হবে টিমে কাজ করার অভিজ্ঞতা দিতে হবে তাহলে তারা এই নতুন যুগের জন্য প্রস্তুত হবে মনে রাখবেন আমরা যে শিক্ষা ব্যবস্থা অবস্থা তৈরি করব সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করবে প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের বাচ্চাদের কি কি স্কিলস লাগতে পারে ভবিষ্যতে প্রথম হচ্ছে প্রবলেম সলভিং স্কিল সমস্যা সমাধান করার ক্ষমতা জটিল সমস্যা
দেখে ভয় না পেয়ে তার সমাধান বের করতে পারা ফিনল্যান্ড আর সুইডেনের বাচ্চাদের প্রবলেম সলভিং করানো শেখানো হয় তারা রিয়েল লাইফ সলিউশনস ইউজ করে শিক্ষকরা রিয়েল লাইফের এক্সাম্পেল দিয়ে প্রবলেম বুঝায় যেমন কোন শপিং এর হিসাব করতে বলা টিচাররা বাচ্চাদেরকে এনকারেজ করে যাতে তারা নিজেদের মত করে চিন্তা করে কোন একটা প্রবলেমের শুধু একটা সলিউশন নাই অনেক রকম সমাধান হতে পারে সেটা শেখায় নেক্সট ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে ক্রিয়েটিভিটি হ্যাঁ ক্রিয়েটিভিটিও একটা লার্নেবল স্কিল এটা আমি বই পড়ে শিখেছি আমরা অনেকে ধরিনি যে ক্রিয়েটিভিটি একটা গড গিফটেড স্কিল কারো মধ্যে ক্রিয়েটিভিটি আছে কারো মধ্যে নেই এই দুনিয়ার দরকার নেই এমন মানুষের
যারা শুধু নির্দেশ অর্থাৎ শুধু অর্ডারস ফলো করতে পারে দরকার তাদের যারা নতুন কিছু ভাবতে পারে নেক্সট হচ্ছে প্রযুক্তি টেকনোলজি বোঝার ক্ষমতা প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে আমাদের বাচ্চাদের এর সাথে তাল মিলিয়ে চলতে হবে নেক্সট ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে কমিউনিকেশন মানুষের সাথে কাজ করার স্কিল যেসব কাজ রোবট করতে পারে না যেমন সহানুভূতি দেখানো বা দলে কাজ করা যেগুলোর ভ্যালু বাড়বে হারভার্ড বিজনেস স্কুলের একটা গবেষণায় দেখা গেছে যারা ভালো কমিউনিকেট করতে পারে তারা প্রায় 33 শতাংশ বেশি ইনকাম করে তাই বাচ্চাদের সেখান কিভাবে নিজের কথা পরিষ্কারভাবে বলতে হয় নেক্সট হচ্ছে বিহেভিয়ার স্কিল কিভাবে ব্যবহার করতে হয় এটাও একটা লার্নেবল স্কিল এই
স্কিলটাকে আমরা ধরে নেই যে এটা কমন সেন্সের ব্যাপার বা বাবা-মা শেখাবে ইমাজিন প্রত্যেকদিন বাচ্চাদের স্কুলে প্র্যাকটিস করানো হয় এ ব্যবহার করা রাগ উঠলে কিভাবে কারো সাথে সেটা রিজলভ করা যদি প্রতিদিন বাচ্চাদের স্কুলেই এই আচরণগত দক্ষতাগুলো প্র্যাকটিস করানো হয় কিভাবে ছোটদের সাথে ব্যবহার করতে হয় বড়দের সাথে কথা বলতে হয় রাগ উঠলে কিভাবে তা সামলাতে হয় এসব যদি নিয়মিত অভ্যাস করানো হয় তাহলে কি হবে তখন সেই বাচ্চা ছোটবেলা থেকে শিখবে যে কোন দ্বন্দ বা সমস্যা আসলে সেটাকে কিভাবে এনালাইজ করা যায় ভুলটা কি ছিল সেটা আইডেন্টিফাই করা যায় যার ভুল থাকবে তার দ্বারা যেন সেইম ভুলটা নেক্সট টাইম
না হয় সেটার কথা বলবে এটা ছোট বাচ্চাকে যত সহজে শেখায় তার মধ্যে একটা অভ্যাসে পরিণত করা সম্ভব বড়দের পক্ষে এই চেঞ্জ আসা ততটাই কঠিন একটা উদাহরণ দেই ধরেন দুজন বাচ্চা খেলার মাঠে ঝগড়া করছে একটা বল নিয়ে সাধারণত আমরা কি করব হয় ওদের ধমক দেই নয়তো বলটা কেড়ে নেই যদি এটাকে একটা শেখার সুযোগ হিসেবে ব্যবহার করা হয় শিক্ষক এসে বলতে পারে চলো আমরা এই সমস্যাটা মিটিয়ে ফেলি প্রথমে তোমরা দুজনে একে অপরের কথা শোনো তারপর দেখব কিভাবে দুজনেই খেলতে পারো এভাবে বাচ্চারা শিখবে কিভাবে অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে হয় কিভাবে আপোষ করতে হয় এছাড়াও স্কুলে নিয়মিত রোল প্লে করানো
যেতে পারে যেমন কিভাবে একজন নতুন বন্ধুর সাথে পরিচয় করতে হয় কিভাবে কারো সাথে মতভেদ হলে সম্মানজনকভাবে সেটা প্রকাশ করতে হয় এসব অভ্যাস করলে বাচ্চারা রিয়েল লাইফ সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখবে মনে রাখবেন এই আচরণগত দক্ষতাগুলো বিহেভিয়ারাল স্কিল যেটাকে বলে শুধু স্কুলেই কাজে আসবে না এগুলো বাচ্চাদের সারাজীবন সাহায্য করবে তাদের ব্যক্তিগত সম্পর্কে পেশাগত জীবনে সামাজিক পরিস্থিতিতে গবেষণা এসেছে যে মানুষগুলোর বিহেভিয়ার স্কিল আছে তারা 40% বেশি সফল হয় তাদের কর্মজীবনে 60% বেশি কম সম্ভাবনা থাকে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়ার 50% বেশি স্থায়ী ও সুখী সম্পর্ক গড়ে তুলতে পারে নেক্সট যেটা আরেকটা ইম্পর্টেন্ট স্কিল মাস্ট প্রত্যেকটা
মানুষের শেখা উচিত সেটা হলো লিসেনিং স্কিল হ্যাঁ আমি শেখা উচিত বলছি কারণ লিসেনিং ইজ এ লার্নেবল স্কিল টু শোনার দক্ষতা মানে শুধু কান পেতে থাকা নয় এর মানে হলো মন দিয়ে বোঝার চেষ্টা করা অন্যের কথা শোনা মানে তাদের সম্মান করা একটা ভালো একটা লিসেনার হলে আমরা অনেক কিছু শিখতে পারবো এটা আমাদের সম্পর্ক ভালো করে কিন্তু আমরা কি বাচ্চাদের কোন সিস্টেমেটিক ওয়েতে এটা শেখাই আমরা ধরেই নেই এটা আপনে আপনিই হয়ে যাবে ভাবেন যদি স্কুলে অন্যান্য সাবজেক্টের যেভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয় সেই ইম্পর্টেন্স দিয়ে যদি এটাও বাচ্চাদের মধ্যে প্র্যাকটিস করানো হয় যেমন দুই মিনিটের জন্য বাচ্চারা জোড়া
জোড়ায় বসবে এবং একে অপরজনের সাথে কথা বলবে একজন বলবে অন্যজন শুনবে তারপর যে শুনেছে সে বলবে কি বুঝেছে এভাবে তারা শিখবে কিভাবে মন দিয়ে কথা শুনতে হয় আরেকজনের এগুলো যদি রোজ প্র্যাকটিস করানো হয় তাহলে কি হবে প্রত্যেকটা মানুষ আরো বেটার একজন মানুষ হবে মানুষ স্কুল কলেজে পড়ে শিক্ষিত তো হচ্ছে কিন্তু সভ্য হবে এই স্কিলগুলো শিখলে আমরা প্রায়ই দেখি উচ্চশিক্ষিত মানুষও ঠিকমত কথা বলতে পারে না অনেকে নিজের আবেগ সামলাতে পারে না সময়মতো কাজ শেষ করতে পারে না নিজের স্কিল বা নলেজ ব্যবহার করে কিভাবে ইনকাম করবে সেটাও সে জানে না স্কুলেই সিস্টেমেটিক ওয়েতে বাচ্চাদের শেখাতে হবে কিভাবে
হাসিমুখে ব্যর্থতা মেনে নিতে হয় কিভাবে নতুন কিছু শিখতে উৎসাহী হতে হয় কিভাবে অন্যের সাফল্যে খুশি হতে হয় কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয় এগুলো কি হবে বাচ্চারা বড় হয়ে শুধু ভালো চাকরি পাবে না তারা হবে ভালো নাগরিক ভালো মানুষ তারা পারবে সুখী ও সার্থক জীবন গড়তে নেক্সট যে স্কিলটা স্কুল জীবন থেকে বাচ্চাদের শেখানো দরকার সেটা হচ্ছে ফাইনান্সিয়াল লিটারেসি অনেক বাংলাদেশে প্রচুর কষ্ট করে টাকা রোজগার করে কিন্তু সেই টাকা কিভাবে সঠিক ব্যবহার করবে জানেনা আমরা কি দেখি মানুষ মাসের শুরুতেই সব টাকা খরচ করে ফেলে অনেকে ঋণ করে অপ্রয়োজনীয় জিনিস কেনে সঞ্চয়ের গুরুত্ব বুঝে না ইনভেস্টমেন্ট কি
তা জানে না এর ফলাফল কি হয় মাস শেষে টাকার টানাটানি পড়ে জরুরি প্রয়োজনে টাকা থাকে না ভবিষ্যতের জন্য কোন প্ল্যান থাকে না আর্থিক চাপে মানসিক স্বাস্থ্য খারাপ হয় কিন্তু যদি এগুলো স্কুলে শেখানো হতো কিভাবে বাজেট করতে হয় কিভাবে সঞ্চয় করতে হয় কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় ঋণ লোন নেওয়ার ভালো মন্দ কি কি তাহলে মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতো অপ্রয়োজনীয় খরচ কম করতো ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতো আর্থিক চাপ কম হতো এন্ড ফাইনালি ইমোশনাল ইন্টেলিজেন্স এটা হলো নিজের ও অন্যের ইমোশনস বোঝার ক্ষমতা নিজের ইমোশনস কন্ট্রোল করার স্কিল অন্যের সাথে সহানুভূতিশীল আচরণ করার ক্ষমতা এটা ইম্পর্টেন্ট কারণ জীবনের সফলতা শুধু
বুদ্ধিমত্তার উপর নির্ভর করে না অনেক সময় ইমোশনাল ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা থেকে বেশি কাজে আসে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এটা কোথায় আমরা বাচ্চাদের অংক শেখায় ইতিহাস মুখস্ত করাই কিন্তু তাদের আবেগ সামলাতে শিখাই না রাগ নিয়ন্ত্রণ করা শিখাই না অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখায় না এর ফলে কি হয় অনেক মেধাবী ছাত্র জীবনে ব্যর্থ হয় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না টিমে কাজ করতে পারে না আমরা সবাই জানি পড়ালেখা ভালো হলেই ভালো মানুষ হওয়া যায় না ফিনল্যান্ডের বাচ্চারা বাস্তব প্রজেক্ট করে শিখছে তারা পড়াশোনা দুনিয়ার সেরাদের মধ্যে শুধু তাই না তারা তাদের জীবনেও অনেক খুশি ভবিষ্যতে শিক্ষা হবে মাথা ভর্তি
করা নয় মাথাকে খাটানো সব উত্তর জানা নয় সঠিক প্রশ্ন করা একটা চাকরির জন্য প্রস্তুত হওয়া নয় সারাজীবন শেখার জন্য প্রস্তুত হওয়া শুধু শিক্ষিত হওয়া না একজন ভালো মানুষ হওয়া যে মানুষের ইমোশনস কে বুঝবে যে নিজের উইকনেস আইডেন্টিফাই করবে এবং সেটা ইমপ্রুভ করতে জানবে তো আমরা কি করতে পারি বাবা-মা হিসেবে আমরা বাসায় বাচ্চাদের কৌতুহল আর ক্রিয়েটিভিটিকে উৎসাহ দিতে পারি আমরা জিজ্ঞেস করতে পারি আজ কি শিখলি কত নম্বর পেলি এর বদলে শিক্ষক হিসেবে আমরা ক্লাসে বাস্তব সমস্যা নিয়ে আসতে পারি ইতিহাস পড়ানোর সময় ছাত্রদের বলতে পারি অতীতের সমস্যাগুলো আজকের প্রযুক্তি দিয়ে কিভাবে সমাধান করা যেত গণিত শেখানোর সময়
বাজেট বানানো বা ইনভেস্টমেন্ট হিসাব করতে দিতে পারি আর সমাজ হিসেবে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা দাবি করতে পারি যা আমাদের বাচ্চাদের শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য প্রস্তুত করে আমাদের ভাবতে হবে আমরা কি শেখাচ্ছি কিভাবে শেখাচ্ছি আর কেন শেখাচ্ছি শুধু তাই না আমরা আমাদের বাচ্চাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা শিখাচ্ছি না আর সেটা হলো কিভাবে শিখতে হয় এই দ্রুত বদলে যাওয়ার দুনিয়ায় নিজেকে বদলাতে পারা আর নতুন কিছু শিখতে পারে সবচেয়ে বড় সম্পদ তাই পিছনের দিকে তাকায় গাড়ি না চালায় আমরা সামনের দিকে তাকাই এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন করে চিন্তা করি ফিউচার প্রুফ স্কিলস শিখে এবং আমাদের বাচ্চাদের শিখায়
আর যেমনটা বলেছিলাম ভিডিও শেষে একটা বোনাস রয়েছে আমি আপনাদের জন্য একটা ফ্রি গোল অ্যাচিভমেন্ট টেমপ্লেট তৈরি করেছি এটি আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণ করতে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পথ তৈরি করতে সাহায্য করবে লিংকটি ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আর এই ভিডিওর সামারিটাও আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে টিল দেন স্টে সেফ এন্ড বি প্রোডাক্টিভ