ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহর মৃত্যু হয়েছে অন্তত 10 জনের আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সতিকাগার হলিউডেও বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন তারকারা ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে 50 বিলিয়ন ডলারে হলিউডের ছোট ছোট ভ্যালিতে সিনেমার শুটিং এ কতবারই আগুনের দৃশ্য ধারণ হয়েছে তবে কে জানতো চলমান দাবানলে এভাবেই পুড়বে শুটিং স্পট আর নায়ক নায়িকাদের বাড়িঘর বিনোদন জগতের রাজধানী খ্যাত লস এঞ্জেলস পুড়ছে ভয়াবহ দাবানলে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়িঘর ছাড়তে হয়েছে অভিনেতা অভিনেত্রীদের বন্ধ হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়নের ঘোষণা সরিয়ে ফেলা হয়েছে লাখো মানুষকে প্রায় 2000 অবকাঠামো ও ধ্বংস হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 3 লাখ 11000 বাড়িঘর
দাবানলে 13500 কোটি ডলার থেকে 15000 কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশো কারাবন্দীকে নামানো হয়েছে এদিকে দাবানলে বিপর্যস্ত লস এঞ্জেলসে লুটপাটের খবরও পাওয়া গেছে পরিবেশবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কয়েক বছর ধরেই উপত্যকায় বাড়ছে তাপদাহ মাসুদ রানা নিউজ 24