মিট্টি মে মিলানে কা সময় আগায়া এবার সাগরপথেই পাকিস্তানে আঘাত হানবে ভারত যদি এমন ঘটনা ঘটে তা হবে 1971 সালের পর পানিপথে পাক ভারত যুদ্ধ আর এই জল্পনার পেছনে শক্তি যোগাচ্ছে হঠাৎ করেই আরব সাগরে ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের মোতায়েনের ঘটনা স্যাটেলাইট ইমেজের এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শক্তিশালী স্ট্রাইক গ্রুপ নিয়ে পাকিস্তানের জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে আইএনএস বিক্রান্ত। তবে ভারতের এমন পদক্ষেপে বসে থাকেনি শাহবাজ শরীফের দেশটিও। আরব সাগরে নিজেদের জলসীমায় লাইভ ফায়ার ড্রিল শুরু আর নৌবাহিনীর জোরালো টহলদারিতে ভারতের জলসীমায় ফেরত এসেছে বিমানবাহী রণতুরিটি। আর নৌশক্তির এই পাল্টাপাল্টি অবস্থান পরমাণু শক্তিধর দুই দেশের পূর্ণাঙ্গ যুদ্ধের ভয়
আরো বাড়াচ্ছে। [মিউজিক] ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন বিরোধী যুদ্ধ জাহাজ এবং আরো বেশ কয়েকটি সহকারী জাহাজ নিয়ে ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এখন দেশটির পশ্চিম উপকূলে অবস্থান নিয়েছে। পাকিস্তানের সাথে সম্ভাব্য যুদ্ধে নিজেদের শক্তি আর প্রভাব বাড়াতেই ভারতের এমন রণকৌশল বলে জানাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আইএনএস বিক্রান্ত 40 টির মত বিমানবহনে সক্ষম। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে মিগ 29 কে ফাইটার জেট, কাথ 31 হেলিকপ্টার ছাড়াও 64 টি বারাক সারফেস টু এয়ার এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ। পাকিস্তানের সাথে সরাসরি যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে এটি। যুদ্ধজাহাজটি থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে হামলা চালাতে পারবে ভারত। ফলে পাকিস্তানের করাচি, গোয়াদারের মত বন্দরগুলো এর আওতায়
বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। ভারতের দাবি শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ধ্বংস করতেও সক্ষম এই রণবহর। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় যুদ্ধের মুখে দাঁড়িয়ে থাকা দুই দেশ একে অপরের সামরিক কার্যকলাপের দিকে রাখছে তীক্ষ্ণ নজর। পেহেলগামে হামলার পরই উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয় পাকিস্তান। সেই আবহেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইএনএস বিক্রান্তকে আরব সাগরে পাকিস্তানের জলসীমার কাছাকাছি মোতায়ন করে ভারত। তবে বিমানবাহী রণতরি মোতায়নের সেই পদক্ষেপ কাজে দেয়নি। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে বিমানবাহী ওই রণতরীর অবস্থানের মধ্যেই সাগরে লাইভ ফায়ার মহরা শুরু করে শাহবাজ শরীফের বাহিনীও। বাড়ানো হয় টহল ও নজরদারি। এরপরেই ভারতের বিমানবাহী রণতরী নিজের ঘাঁটিতে ফেরত গেছে বলেও দাবি ইসলামাবাদের।
বর্তমানে পাকিস্তানের জলসীমা থেকে 700 কিলোমিটার দূরে কর্ণাটকের নৌঘাটিতে মোতায়েন রয়েছে ভিক্রান্ত। [মিউজিক] সাগরে পাকিস্তানের আধিপত্য যেকোনো সময় ভেঙে চুড়ে ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রয়েছে বলে দাবি করে ভারত। তবে সম্প্রতি পাকিস্তান উপকূলে চীন, রাশিয়া, ইরানের মত দেশগুলোর সাথে অবিশ্বাস্য একক নৌমহরা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়ে রেখেছেন শাহবাজ শরীফ। মার্জিয়া উপমা 71। [মিউজিক]