চমনাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো হরমুস প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি যুক্তরাষ্ট্রের [মিউজিক] ফিরিয়ে দেয়া হয়েছে ইরান সংশ্লিষ্ট আট জাহাজ শীঘ্রই যুদ্ধ শেষ হচ্ছে বললেন ট্রাম্প [মিউজিক] চীন সফরে ইরানের প্রতিপূর্ণ সমর্থনের ঘোষণা রুশ পররাষ্ট্রমন্ত্রীর বললেন তেহরানের পারমাণবিক কার্যক্রম সামরিক উদ্দেশ্যে নয় যুদ্ধ বন্ধে চার দফা প্রস্তাব বেইজিং তিন দশক পর সরাসরি আলোচনার টেবিলে ইসরাইল লেবানন হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করবে লেবানিজ সরকার দাবি তেলাবিবের এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এবার যাচ্ছি পুরো খবরে হরমুস প্রণালী সহ আশপাশে সমুদ্র সীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে যুক্তরাষ্ট্র 24 ঘন্টায় আটটি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দেয়ার কথা
জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্ট কম এর মধ্যে রয়েছে চীনের নিষেধাজ্ঞা প্রাপ্ত একটি ট্যাংকারও। এমন পরিস্থিতিতে হরমুস দিয়ে নিরাপদ পারাপারে যুদ্ধোত্তর একটি পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। কিন্তু এই উদ্যোগে যুক্তরাষ্ট্রকে সাথে রাখবে না তারা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কঠোর নজরদারী টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর মোতায়নকৃত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সেন্ট কমের দাবি অবরোধ কার্যকরের 36 ঘন্টার মধ্যেই ইরানের সমুদ্রপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে ইউটার্ন নেয় চীনা মালিকানাধীন নিষেধাজ্ঞা প্রাপ্ত ট্যাঙ্কার রিচ স্ট্যারি। ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে রওনা দেয়া দুটি তেলবাহী জাহাজকেও ফিরিয়ে দেয়া হয়। মঙ্গলবার অন্তত আটটি জাহাজ এই
পথে প্রবেশ করলেও অতিক্রম করতে পারেনি। এক্স বার্তায় সেন্টকম প্রধান এডমিরাল ব্র্যাড কোপার দাবি করেন ইরানের বন্দরগুলোর উপর অবরোধ পুরোপুরি কার্যকর করা হয়েছে। এই ব্লকেড সব দেশের জাহাজের জন্য প্রযোজ্য আবারো জানিয়েছে একথা। আপাতত ওই অঞ্চল থেকে নিজ নিজ দেশের জাহাজকে নিরাপদ দূরত্বে রাখাকে গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। তবে যুদ্ধ উত্তর পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একটি যৌথ উদ্যোগের পরিকল্পনা করছে তারা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। লক্ষ্য যুদ্ধ শেষে একটি আন্তর্জাতিক জোট গঠন যা ইরান ও ওমান সহ প্রণালী সংলগ্ন দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে। হরমোজের
মাইন অপসারণ এবং সামরিক নজরদারীতে কাজ করবে জোট। প্রণালীতে আটকে পড়া শত শত জাহাজ সরিয়ে নিতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তাও দেবে। তবে এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করতে চায় না তারা। আগামী শুক্রবার একটি অনলাইন বৈঠকে যুক্ত হবে ইউরোপীয় নেতারা। এতে চীন ও ভারতকেও জানানো হয়েছে আমন্ত্রণ। টরথিতাসন, যমুনা নিউজ। শীঘ্রই শেষ হচ্ছে ইরান যুদ্ধ। ফক্স নিউজ কে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারী ট্রাম্পকে বলতে শোনা যায় তার ধারণা যুদ্ধ শেষ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ট্রাম্পের দাবি তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে এতদিনে দেশটি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। ট্রাম্প আরো দাবি
করেছে মার্কিন হামলায় যে ক্ষতি হয়েছে তেহরানের তা পুনর্গঠনে 20 বছর সময় লেগে যাবে। ইরান চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আবারো এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী দুদিনের মধ্যে আবারও হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা। নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফা মুখোমুখী বৈঠকের ভেনুও হতে পারে পাকিস্তান। এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তেহরানের অভিযোগ যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া এবং রাজনৈতিক অনিচ্ছার কারণে ইসলামাবাদ আলোচনায় কোন সমাধান আসেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে বলেছেন, দুদেশের মধ্যে তৈরি হওয়া
অবিশ্বাস মাত্র এক রাতে দূর করা অসম্ভব। তবে তেহরানের আলোচকরা চুক্তির জন্য সদিচ্ছা দেখিয়েছেন বলে স্বীকার করেন তিনি। পরবর্তী আলোচনায়ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে পারেন ভ্যানস। যুক্তরাষ্ট্র ইরানের অস্থায়ী যুদ্ধবিরোতি আরো 45 দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির এক কূটনীতিকের বরাতে এই তথ্য জানিয়েছে ডন নিউজ। বলা হয় ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ভেজতে গেলে উভয়পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। পুনরায় শান্তি আলোচনার পাশাপাশি যুদ্ধবিরোতির সময়সীমা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। অবশ্য যুদ্ধবিরোতির মেয়াদ বৃদ্ধি নিয়ে আগ্রহী নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং আরো বড় কোন চুক্তির বিষয়ে আশাবাদী তিনি। আগামী দুদিনের মধ্যে দারুণ কিছু ঘটবে বলে জানান
ট্রাম্প। ইরান কখনোই তাদের পরমাণু শক্তি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেনি। চীন সফরে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগি লভ্রব। তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জানিয়ে তিনি বলেন, ইরানের যে কোোন সিদ্ধান্তের পাশে থাকবে রাশিয়া। এদিকে মধ্যপ্রাচ্যে স্থীতিশীলতা ফেরাতে চার দফা প্রস্তাব দিয়েছে চীন। আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট সিজিনপিং। যুদ্ধ সংঘাতে অস্থীতিশীল মধ্যপ্রাচ্য। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেজতে যাবার পর স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি চীন এবং রাশিয়া। তারই অংশ হিসেবে বেইজিং সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। চীনের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন
সেরগেবরব। সাফ জানিয়ে দেন ইরানের পরমাণুর কর্মসূচির প্রতি মস্কোর সমর্থনের কথা। ইরানের ন্যাজ্য অধিকার অনুযায়ী তাদের যেকোনো উপযুক্ত সিদ্ধান্ত মেনে নেব। আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোন দেশের শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে। ইরান কখনোই তাদের পরমাণু প্রযুক্তি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেনি। এদিকে বেইজিং সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ান তার সাথে বৈঠকে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে চার দফা পরিকল্পনা তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট যার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেয়া হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এর পাশাপাশি প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অক্ষুন্ণ রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়নি বিশ্ব এখন কঠিন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই
বিভেদের মধ্যেই আমাদের ঐক্যের জন্য সিদ্ধান্ত নিতে হবে। যাতে করে স্থিতিশীল এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা যায়। এদিকে ইরানকে সামরিক সহায়তা দেয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীনা পণ্যের উপর নতুন করে শুল্কারোপের হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করবে ইসরাইল এবং লেবানন। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইউএসিল লালেটার। ওয়াশিংটন ডিসিতে প্রায় তিন দশক পর সরাসরি আলোচনায় বসে ইসরাইল এবং লেবাননের প্রতিনিধিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকের মূল উদ্দেশ্যই ছিল লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমানো। প্রায় 33 বছর পর কূটনৈতিক আলোচনার জন্য মুখোমুখি লেবানন ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের
মধ্যস্থতায় এ বৈঠকে বসেন বৈরুত ও তেলাবিবের প্রতিনিধিরা। যার মূল লক্ষ্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরাইলের লড়ার অবসান। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কুর রুবিও এবং ইসরাইলি রাষ্ট্রদূত ইয়াসিন লেটার। এর পাশাপাশি লেবাননের মার্কিন রাষ্ট্রদূত মিশেল ঈসা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদও উপস্থিত ছিলেন। এসময় দুপক্ষের প্রতিনিধিরাই জানান হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছেন তারা। আমাদের লক্ষ্য অনেক বড়। সেটি হলো গেল 20 30 বছর ধরে এই অঞ্চলে হিজবুল্লাহর প্রভাব বেড়েই চলেছে। আমাদের উদ্দেশ্য হলো সশস্ত্র গোষ্ঠীটির এই প্রভাব কমানো। আমাদের মনে রাখতে হবে লেবাননের মানুষ হিজবুল্লাহর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের দোসর হিসেবে লেবাননের কার্যক্রম
পরিচালনা করছে হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা এবং শান্তির জন্য হুমকি এই গোষ্ঠীটি। তাই হিজবুল্লাহকে দমাতে একসাথে কাজ করবে লেবানন সরকার ও ইসরাইল। লেবানন ও ইসরাইলের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই। সবশেষ লেবানন ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা হয় 1993 সালে মীর মুশফিক হাসান যমুনা নিউজ শান্তি আলোচনার মাঝেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল বাহিনী মঙ্গলবার দিনভর দেশটির একাধিক এলাকায় হামলা চালিয়েছে আইডিএফ হামলা অব্যাহত ছিল গভীর রাত অব্দিও এসব হামলায় লেবাননের টাইর ও আব্বাসিয়া এলাকাকে সবচেয়ে বেশি নিশানা বানায় ইসরাইল নিহত হয় কমপক্ষে দুইজন লেবানিজ দক্ষিণ লেবাননে এখনো স্থল অভিযান জারি রেখেছে ইসরাইলের হাজার হাজার সেনা ক্রমেই উত্তর উতর দিকে অগ্রসর
হচ্ছেন তারা। চলমান যুদ্ধে ইসরাইলি হামলায় এখন অব্ধ দেশটিতে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। লেবাননে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃত্তি দিয়েছে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ 10 দেশ। মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংখ্যের শান্তিরক্ষীদের উপর হামলার নিন্দাও জানায় দেশগুলো। সই করা দেশগুলোর মধ্যে ব্রাজিল, জাপান, কলম্বিয়া ও সুইজারল্যান্ড রয়েছে। বলা হয় লেবাননে চলমান মানবিক সংকটে তারা উদ্বিগ্ন। তবে বিবৃতিতে ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি। গত মাসে লেবাননে জাতিসংঘে শান্তিরক্ষী মিশনের তিন ইন্দোনেশিয়ান সেনা নিহত হন। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে ইসরাইলি হামলায় তাদের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত এক মাসের বরবরতায় লেবাননে 2000 এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আবার উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য।
মঙ্গলবার রাজ্যটির বিষ্ণুপুরে তুমূল বিক্ষোপ করে স্থানীয় মেইতেই সম্প্রদায়। গেল সপ্তাহে বোমা বিস্ফোরণে মেতেই সম্প্রদায়ের দুই শিশু নিহতের জড়ে উত্তেজনা ছড়ায় অঞ্চলটিতে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি যাতাতে বাধা দেয়। পাশাপাশি পাথর ছুড়ে মারা হয় নিরাপত্তা বাহিনীকে। এ ঘটনার পর টিয়ারগাছ ছুড়ে বিক্ষোবকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। মুখোমুখী অবস্থানে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় মেইতেই বাসিন্দারা। পুলিশের সাজো আজান লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে বিক্ষোবকারীরা। উত্তেজিত জমায়েত ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ। মেইতেই জনগোষ্ঠীর বিক্ষোভকে কেন্দ্র করে আবারো সহিংস পরিস্থিতি ভারতের মণিপুর রাজ্যে। ঘটনার সূত্রপাত 7 এপ্রিল। মেইতেই জনগোষ্ঠী অধ্যষিত ত্রলাউবি গ্রামে বোমায় বিস্ফোরণ ও বন্দুক হামলা
হয়। এতে মেইতেই সম্প্রদায়ের দুই শিশু নিহত হয়। এ ঘটনায় কুকিদের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ জানায় মেইতেইরা। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে কুকিরা। চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় অঞ্চলটিতে। অজ্ঞাতনামা অনেক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এমন তথ্য ছড়ায়। মঙ্গলবার মণিপুরের বিষ্ণুপুরের একাধিক গ্রামের বিক্ষোপ প্রদর্শন করে স্থানীয় মেইতেরা। বেশ কিছু স্থানে ভাঙচোর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোবকারীদের একটি দল পুলিশের গাড়ি আটকে দেয়। নিরাপত্তা বাহিনীর পরিচয় নিয়ে শুরু হয় বাঘবিতণ্ডা। এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে বিক্ষোবকারীরা। এসময় পাল্টা হামলা চালায় পুলিশও। বিক্ষোবকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার গ্যাস। বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে
শহর জুড়ে কারফিউ জারি করেছে জেলা প্রশাসক। শৃঙ্খলা আনতে করা হয় ফ্ল্যাগ মার্চ। এর আগে 2023 সালে মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মাঝে চাকরির কোটা আর সরকারের অর্থনৈতিক সুবিধা নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে কমপক্ষে 260 জন নিহত হন। বাস্তুচূ্যত হয় প্রায় 60000 মানুষ। গত কয়েক বছরে বেশ কয়েকবারই সংঘাত সহিংসতায় উত্তাল হয়েছে মণিপুর। প্রাণপ্রতিম কুন্ডু, যমুনা নিউজ। বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। স্থানীয় সময় সকাল 11 টায় শপথ নেন তিনি। এতদিন জোট সরকার গঠন করলেও এই প্রথম বিহারে মুখ্যমন্ত্রী হলো বিজেপি থেকে। একই সময়ে উপমুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন বিজয় চৌধুরী ও বিজেন্দ্র প্রসাদ। এর আগে
মঙ্গলবার পদত্যাগ করেন রাজ্যের আলোচিত রাজনীতিবিদ নীতিশ কুমার। বিহারের ইতিহাসে সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। তার সরকারে উপমুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। 1990 সাল থেকে বিহারের রাজনীতিতে সক্রিয় সম্রাট। আরজেডি ও জেডিইউর পর 2017 সালে বিজেপিতে যোগ দেন তিনি। ভারতের ছত্তিসগড়ে একটি বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে কমপক্ষে 14 জন নিহত হয়েছে। আহত 20 জন। মঙ্গলবার রাজ্যটির শক্তি জেলায় অবস্থিত ভেন্ডাটা কোম্পানির বিদ্যুৎ কেন্দ্রে হয় এই দুর্ঘটনা। পুলিশ সুপারের প্রাথমিক ধারণা পানি গরম করার বয়লার টিউব অতিরিক্ত উত্তপ্ত হওয়ায় এই দুর্ঘটনা। জানান, বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে তিন শ্রমিক প্রাণ হারান। দ্রুত উদ্ধার কাজে ছুটে যান জরুরি বিভাগের কর্মীরা। আহতদের হাসপাতালে
নেয়া হলে সেখানে বাকিদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রেসিডেন্ট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। কঠোর অভিভাষণ নীতির দিকে ঝুঁকছে যখন ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলো। তখন উল্টোপথে স্পেন। ঐতিহাসিক এক সিদ্ধান্তে 5 লাখের বেশি অবৈধ অভিবাষীকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে শুরু হবে এই কার্যক্রম। যাতে প্রাথমিকভাবে এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবে কাগজপত্র বিহীন বিদেশী নাগরিকরা। পরে দেয়া হবে স্থায়ী হওয়ার সুযোগ। স্পেন সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক উৎ্বেষিত দেশটিতে বসবাসরত বাংলাদেশীরা। কমিউনিটিগুলো থেকে রীতিমত আনন্দ মিছিল বের করা হয়েছে। [হর্ষধ্বনি] বাংলাদেশীদের উল্লাসের এই দৃশ্য
স্পেনের বার্সেলোনার সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাষীদের বৈধতা দেয়ার ঘোষণায় সড়কে নেমে আনন্দ মিছিল করেন উচ্চসিত বাংলাদেশীরা। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে অভিবাষীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ইউরোপীয় দেশগুলোর। এর মধ্যেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে স্পেন। মঙ্গলবার মন্ত্রিসভায় অবৈধ অভিবাষীদের বৈধতা দেয়ার পরিকল্পনার অনুমোদন দেয়া হয়েছে। যার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের পাঁচ লাখের বেশি নাগরিক। আমরা এখানে আসার পরে যে স্পেনিশ সরকার আমাদেরকে যে সুযোগ দিয়েছে বৈধতার আমরা সবাই খুবই আনন্দিত। অভিবাষী প্রায় 20,000 এর মত আছে। রাজ্যের সবাই কাগজ পায় ইনশাল্লাহ আমাদের দেশের অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে। প্রায় 160 টি অর্গানাইজেশন যারা অভিবাষীদেরকে নিয়ে কাজ
করে তাদের আন্দোলনের ফসলে। এটার সাথে আমাদের বাংলাদেশীরাও জড়িত আছে। সাধারণ ক্ষমার আওতায় বৃহস্পতিবার থেকে অনলাইনে বৈধতা পেতে আবেদন করতে পারবেন অনধিভুক্ত অভিবাষীরা। এ কার্যক্রম চলবে জুনের শেষ পর্যন্ত। কমপক্ষে পাঁচ মাস ধরে স্পেনে বসবাস করছেন এবং কোন ক্রিমিনাল রেকর্ড নেই। এমন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি দেয়া হবে। পরবর্তীতে দেয়া হবে স্থায়ীভাবে বৈধ হওয়ার সুযোগ। যোগ্য আবেদনকারীরা স্পেনে বসবাসের ও কাজের অনুমতিপত্র পাবেন। নিরাপত্তা নম্বর এবং স্বাস্থ্য কার্ড দেয়া হবে। এই অনুমতিপত্রটি প্রাথমিকভাবে এক বছরের জন্য বৈধ থাকবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বয়স্ক জনগোষ্ঠীর চাপ সামলাতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে
অভিভাষী শ্রমিকদের প্রয়োজন অপরিহার্য হয়ে উঠেছে দেশটিতে। আর তাই নেয়া হয়েছে ঐতিহাসিক সিদ্ধান্ত। পাঁচ কোটি জনসংখ্যার স্পেনে বর্তমানে প্রায় এক কোটি বিদেশী বাসিন্দা রয়েছেন। বিভিন্ন অভিভাষণ সংস্থার তথ্যমতে যার মধ্যে 8 লাখ 40 হাজার এর বেশি অভিবাষী অনথিভুক্ত। মোস্তফা মাহমুদ যমুনা নিউজ প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারো নৌজনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবারের এ হামলায় নিহত হয়েছে কমপক্ষে চারজন সামাজিক মাধ্যমে অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ওয়াশিংটন দাবি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল নৌজানটি গত শনিবারও দুটিও নৌজানে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী যাতে প্রাণ যায় কমপক্ষে পাঁচ জনের বেশ কয়েক মাস ধরেই মাদক পাচারের অভিযোগ তুলে প্রশান্ত মহাসাগরের নিয়মিত নৌজান
লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি। যদিও এখন পর্যন্ত মাদক পরিবহনের কোন তথ্য প্রমাণ দেখাতে পারেনি দেশটি। দর্শক এই ছিল যমুনা আইডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। [মিউজিক]