Scribe
Scribe

Нравится? Сделайте Scribe еще лучше оставив отзыв

Получить расширение Chrome

Обзор

  • Популярные Видео
  • Недавние Видео
  • Все Каналы

Бесплатные Инструменты

  • Загрузчик Субтитров Видео
  • Генератор Временных Меток Видео
  • Генератор Резюме Видео
  • Счётчик Слов Видео
  • Анализатор Заголовков Видео
  • Поиск по Транскрипциям Видео
  • Аналитика Видео
  • Создатель Глав Видео
  • Генератор Викторин Видео
  • Чат с Видео

Продукт

  • Цены
  • Блог
  • Получить расширение Chrome

Developers

  • Transcript API
  • API Documentation

Правовая информация

  • Условия
  • Конфиденциальность
  • Поддержка
  • Карта сайта

Авторское право © 2026. Сделано с ♥ Scribe

— Если мы сделали вашу жизнь проще (или хотя бы немного менее хаотичной), оставьте нам отзыв! Обещаем, это сделает наш день. 😊

Related Videos

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ড. ইউনূসের সম্পূর্ণ ভাষণ | Dr. Yunus Speech in UN | Ekhon TV

Video thumbnail
474.5k3,092 Слов15m readGrade 18
Поделиться
Channel
EKHON TV
the assembly will now here and address by his excellency muhammad chief advisor of the interim government of the people's republic of bangladesh i request protocol to escort his excellency and invite him to address the assembly বিসমিল্লাহির রহমানির রাহিম মাননীয় সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেট কে সমুন্নত রেখে বৈশ্বিক সংকটস সমূহ নিরশনে মহাসচিব অ্যান্থনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমন্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানাই আন্তরিক সাধুবাদ সামিট অফ দা ফিউচার আয়োজনে আমি মহাসচিবের দুর্দর্শী ভূমিকার বিশেষ
প্রশংসা প্রশংসা করছি সম্মেলনে যে প্যাক ফর দা ফিউচার এন্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে তা এজেন্ডা 200 2030 পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মপর্থ নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্ত কারী পরিবর্তন সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার
উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুবসমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্যবিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা উগ আন্দোলনে রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতি বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্রজনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এ দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করবে বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে
ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছেন আমাদের জনগণ একটা ন্যাজ্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণেরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দ্বীন মজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল
রাজপথে তপ্ত রোধ বৃষ্টি মৃত্যুভয়কে তো না করে তারা সত্য ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল জনগণের এই আন্দোলনে আমাদের জানামতে প্রায় 800 এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে উদারনীতি বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতা তার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি যে প্রজন্ম জি নতুনভাবে দেখতে আমাদেরকে দেখতে শিখিয়েছে এরকমটি আমরা দেখেছিলাম 1952 সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময়ে বাংলাদেশ এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও
ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি যে রাষ্ট্র কাঠামো দুঃস্য হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর নষ্ট করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখি ভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে
লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্সী গোষ্ঠী সমস্ত ব্যবসা-বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় ও নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্খিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় সম্পৃক্ত তাদের প্রত্যেকের
জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেনসহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিশাল কার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আমরা গুরুত্ব আরম্ভ করছি রাষ্ট্রব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট বাংলাদেশের যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার
বদ্ধপরিকর জাতিসংঘসহ বহুপাক্ষিক বিশ্বকাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশ গ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মাননীয় সভাপতি গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আর বাংলাদেশের গণ আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এসব বিষয়ে ঘটনার পুনরাবৃত্তি রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের সপ্তাহের মধ্যে আমরা ঘুম প্রতিরোধে যে আন্তর্জাতিক
কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছি এর আসু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত ঘুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনদিন সেজন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন-শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্রে ও গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশনসহ আরো কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে
ব্যবসা-বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি কোন বিদেশী ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতেও আমরা বদ্ধ পরিকর এসব সংস্কার যেন ট্যাক্সই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরত্বর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান [প্রশংসা] জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকাশক্তি
সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতর সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরো একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে শান্তি রক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তি রক্ষার মত শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসেছে আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকারী তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত 43 টি দেশে 63 টি মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেছে [প্রশংসা] থেকে শুরু করে
কঙ্গ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব মিশনে দায়িত্ব পালনকালে 100 168 জন বাংলাদেশী শান্তিরক্ষী নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা আশা করি যেকোনো অবস্থায় নানা প্রতিকূলতা সত্ত্বেও জাতিসংঘের ভবিষ্যৎ শান্তিরক্ষী কার্যক্রমগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একইভাবে অবদান রাখার সুযোগ পাবে মাননীয় সভাপতি আমাদের সকলের বাসস্থান এই পৃথিবী বৈশ্বিক অগ্রাধিকার গুলোকে সঠিকভাবে নির্ণয় করতে আগ্রহী জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ এই গৃশ্যে সর্বকালের রেকর্ড ভঙ্গকারী তাপদাহক আমাদের জলবায়ুজনিত পরিবর্তনের কথা স্পষ্টভাবে স্মরণ করে দিয়েছে স্মরণ করিয়ে দিয়েছে আমাদের যা প্রয়োজন তা হলো জলবায়ু সম্পর্কিত ন্যায়বিচার যাতে করে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যারা সংশ্লিষ্ট
তাদের দায়বদ্ধ করা যায় জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপরিত অপরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জীব বৈচিত্র হারিয়ে ফেলছি প্যাথোজেনের পরিবর্তনের ফলে নতুন রোগ বাড়ছে কৃষি ক্ষেত্রে চাপ বাড়ছে ক্রমাগতভাবে পানিসম্পদ ঝুঁকিতে ফেলছে আমাদের বাসযোগ্যতাকে সমস্ত পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা আমাদের ক্ষতি করছে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের সংখ্যা ও মাত্রা বৃদ্ধির কারণে যেই ক্ষতি হচ্ছে তাকে উপেক্ষা করার সুযোগ নেই ক্ষুদ্র কৃষক প্রান্তিক পর্যায়ে জীবিকা অন্বেষণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মুখোমুখি হচ্ছে সবচাইতে বেশি আমি আজ এই বিশ্বসভায় কথা বলছি যখন কথা বলছি তখন বাংলাদেশের পূর্বাঞ্চলে 50 লাখেরও অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে মহাসচিব গুতেরেস আমাদেরকে
দেখিয়েছেন যে বিদ্যমান পরিক্রমা অব্যাহত থাকলে বিশ্বের গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকবে তাই বাংলাদেশের মত জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি এছাড়াও উদ্ভাবনী শক্তির প্রয়োগ অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে লস এন্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে আমাদের প্রয়োজন প্রযুক্তির সহজলভ্যতা সক্ষমতা বৃদ্ধি নির্দিষ্ট করে বললে আমাদের দরকার জীবন রক্ষাকারী প্রযুক্তি বিশেষত কৃষি পানি এবং জনস্বাস্থ্য খাতে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবন এবং সমাধানসমূহ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে রক্ষা করতে পারে জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংগতকরণে আমাদের যুগবতভাবে কাজ করতে হবে বিশ্ব সম্প্রদায় এখন কার্বন মুক্ত পৃথিবী গড়ে তুলতে
মনোযোগী হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষকে এ ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে বাংলাদেশে বাংলাদেশের মত দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে তা না হলে পারস্পরিক দায়িত্ববোধ বোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়বো আমরা এক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে তিন শূন্যের লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃস্বরণ অর্জন করতে পারি যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ-তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে তারা যেন সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে
পারে যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে যেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে মাধ্যমে যেকোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি নতুন মূল্যবোধ এবং নতুন একতা সামগ্রিকভাবে লক্ষ্য অর্জনে জাতিসংঘ ব্যবস্থা জাতীয় আঞ্চলিক পর্যায়ে সরকারসমূহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বেসরকারি অংশীজন এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে এই পদক্ষেপ
একই সঙ্গে জলবায়ুর ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে এবং বাজারে বাজার ব্যবস্থার মাধ্যমেই এই মীমাংসা হতে পারে এ বিষয়ে আমি মহাসচিব এর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সভাপতি বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্যোগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না [প্রশংসা] ফিলিস্তিনের মত বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্যোগের [প্রশংসা] বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য [প্রশংসা] এর জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে [প্রশংসা] হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান
নিঃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে [প্রশংসা] দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যের ট্যাকশোই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান [প্রশংসা] জানাচ্ছি গত আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবা নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি আমরা তাই উভয়পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ গত সাত বছর যাবত মিয়ানমার হতে আগত 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে
এর ফলে আমরা বিরাশ সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আমাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্চুত রোহিঙ্গাদের সহায়তা করে করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্স প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের সাথে সংঘটিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে
পারে সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ট্যাক্স প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত মাননীয় সভাপতি রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত সাফল্য অর্জন করা সম্ভব নয় প্রায় এক দশক পূর্বে বিশ্ব সম্প্রদায় সর্বসম্মতক্রমে এজেন্ডা 2030 প্রণয়ন করেছিল আমরা সবাই আমাদের সামষ্টিক আকাঙ্ক্ষা ও বিশ্বাস অর্পণ করেছি এই সার্বজনীন ট্যাকশই
উন্নয়ন অভিষ্ট গুলো অর্জনে সার্বিকভাবে মাত্র 17 শতাংশের ও কম লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে স্পষ্টতেই এই ক্ষেত্রে অনেক উন্নয়নশীল রাষ্ট্র আরো পিছিয়ে আছে উন্নয়নশীল দেশগুলোকে এসডি অর্থায়নের বছরে প্রায় আড়াই থেকে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে উন্নয়নশীল বিশ্বের ঋণের বোঝা ক্ষয়ষ্ণু আর্থিক সক্ষমতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের মত দেশগুলিতে বেশি ঝুঁকিতে রয়েছে আমরা আশা করি উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন এ ধরনের জটিল এবং কাঠামোগত সমস্যাগুলোর দিকে নজর দেয়া হবে বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এমন অভিন্ন লক্ষ্যে নিয়ে যাবার কাজ করতে হবে যাতে সকল রাষ্ট্র সমানভাবে সম্পদ ও সুযোগের ব্যবহার করতে পারে তারা
নিজেদের কর্মসূচিতে সামাজিক ব্যবসাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে যাতে নিম্ন আয়ের দেশগুলোর বাস্তবতাকে বিশেষভাবে মোকাবেলা করা যায় যা ব্যবসায়ী উদ্যোগ এবং ব্যক্তির সৃজনশীলতাকে উদ্বুদ্ধ করে যা বঞ্চিত জনগোষ্ঠীকে বিশালভাবে সহায়তা করে এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে আমরা আশা করি রোদে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে মাননীয় সভাপতি আমরা যে নিবিড়ভাবে সংযুক্ত বিশ্বে বসবাস করছি সেখানে অভিভাষণ এবং মানুষের অবাধ ও প্রবাহ এক অলঙ্গনীয় বাস্তবতা বাংলাদেশী নাগরিকরা প্রতিনিয়ত বিভিন্ন দেশে অভিবাষী হিসেবে যাচ্ছেন তারা
বিভিন্ন দেশে তাদের কর্মসংস্থানের সন্ধানে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশী আছেন সকলের জন্য অভিভাষণের উপযোগিতা নিশ্চিত করতে বিশ্বসমাজকে নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মিত মর্যাদাপূর্ণ অভিভাষণের পথ সুগম করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিভাষীদের মানবাধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে অভিভাষণের উপর 2018 সালে যে গ্লোবাল কম্প্যাক্ট গৃহীত হয়েছে তার পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সাথে অনিরাপদ অভিভাষণ যদিও আমরা বদ্ধপরিক মাননীয় সভাপতি প্রতিবছর প্রায় 25 লক্ষ তরুণ তরুণী বাংলাদেশের শ্রমবাজারে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বিপুল জনশক্তির প্রায় দুই তৃতীয়াংশ তরুণ এই জনশক্তিকে বর্তমান ও আগামীর জন্য গড়ে তোলা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ
ক্রমপরিবর্তনশীল কর্মজগতে একজন তরুণকে প্রতিনিয়ত নতুন দক্ষতা অর্জন করতে হয় এই কর্ম পরিষদের এই কর্মপরিবেশের সাথে মানিয়ে নেওয়া শিখতে হয় এজন্য বাংলাদেশ যখন মধ্যমায়ের দেশ হিসেবে উন্নতি হচ্ছে তখন আমরা শিক্ষা এবং প্রযুক্তিগত সহায়তা লাভের উপর বিশেষ জোর দিচ্ছি এবার কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে আসি কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় বিকাশ এবং এর বহুমাত্রিক প্রয়োগে বাংলাদেশ বিশেষভাবে আগ্রহী আমাদের তরুণ সমাজ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা নিয়ে উচ্ছষিত একজন বিশ্ব নাগরিক হিসেবে তারাও চায় নতুন পৃথিবীতে নিয়োজিত হতে কর্মক্ষণ হিসেবে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশের মত বৃহৎ তরুণগণ জনগোষ্ঠীর দেশ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগজনিত অর্জিত সুফল থেকে পিছিয়ে না পড়ে বিশ্ব সম্প্রদায়কে তা নিশ্চিত করতে
হবে একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগত ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায় এ প্রসঙ্গে আমি উল্লেখ করি যে আমরা ভিন্ন একটা ইন্টেলিজেন্স অটোনমাস ইন্টেলিজেন্স অর্থাৎ যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্প্রসারিত করতে পারে মানুষের কোন হস্তক্ষেপ ছাড়াই তার ব্যাপারে আমরা বৈজ্ঞানিকদের আকর্ষণ করতে চাই তারা যেন এক্ষেত্রে অগ্রসর হওয়ার আগে মানুষের উপরের প্রভাব সম্বন্ধে নিশ্চিত হয়ে অগ্রসর হন আমাদের ধারণা অটোনমাস ইন্টেলিজেন্স মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে কাজেই এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ সজাগ থাকতে হবে মাননীয় সভাপতি আমাদের আসলে দরকার নতুন ধরনের সহযোগিতা কাঠামো যেখানে বৈশ্বিক ব্যবসা ও জ্ঞানের অধিকারী
গোষ্ঠী মানুষের চাহিদা গুলোকে যথাযথভাবে অনুধাবন করবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জন্য এমন একটি রূপান্তরকারী ব্যবস্থা তৈরি করতে হবে যা কর্মসংস্থান আর্থসামাজিক প্রতিকূলতা বা জীবিকার জন্য যুৎসয় সমাধান নিশ্চিত করবে মাননীয় সভাপতি আমাদের প্রচেষ্টা সক্ষমতা এবং সম্পদ একত্রীকরণের মাধ্যমে সকলের সামর্থ্য উদ্ভাবনী শক্তি এবং সমৃদ্ধি কে কাজে লাগাতে হবে আর্থসামাজিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আমরা প্রতিনিয়ত যে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তার মোকাবেলা করতে হবে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে অন্যান্য অনন্য অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিভুজীয় সহযোগিতা এক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হতে পারে বলে আমি মনে করি বৈশ্বিক দক্ষিণের আওয়াজকে বিশ্বব্যাপী জোরালোভাবে তুলে ধরার জন্য প্রয়োজন
সম্মিলিত উদ্যোগ সেজন্য বৈশ্বিক এজেন্ডা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মতামতকে যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে জনাব সভাপতি কোভিড অতিমারির অভিজ্ঞতায় আমরা দেখেছি জনস্বাস্থ্যের ব্যাপক বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বৈশ্বিক অতিমারী চুক্তির চলমান আলোচনায় বাংলাদেশ নেতৃত্ব প্রদান করে চলেছে আমরা চাই কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জনস্বাস্থ্য ব্যবস্থায় অর্থায়ন প্রযুক্তি হস্তান্তর গবেষণা ও উন্নয়ন ভ্যাকসিন থেরাপিউটিক্স এর উৎপাদন বহুমুখীকরণ এবং সকল ভ্যাকসিনকে মেধাসত্ব অধিকারমুক্ত ঘোষণা করার ব্যাপারে ঐক্যমত গঠন অসংক্রামক রোধসমূহের বিরুদ্ধে লড়াইয়ে এ বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনাব সভাপতি এ বছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি গত 50 বছর ছিল
আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা সীমিত উপায়ে বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ন্যায় সমতা মানবাধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে আমাদের সমন্বিত প্রয়াসের পেছনে আছে সত্যিকার অর্থে একটি নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে আমি স্মরণ করছি 1999 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ক্ষুদ্র ঋণের উপর গৃহীত রেজুলেশনের কথা সে সময় জাতিসংঘ 2005 সালকে ইয়ার অফ মাইক্রো ক্রেডিট ঘোষণা করেছিল যার ফলে ক্ষুদ্র ঋণ বিশ্বব্যাপী সম্প্রসারিত হবার সুযোগ পেয়েছিল একই সময়ে বাংলাদেশের উদ্যোগে গঠিত হয়েছিল ফ্রেন্ডস অফ মাইক্রোক 2001 সাল থেকে সাধারণ পরিষদে কালচার অফ পিস সংক্রান্ত বাৎসরিক যে রেজুলেশন গৃহীত হয়ে আসছে বা নিরাপত্তা নিরাপত্তা
পরিষদে নারী শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত যে 1325 নম্বর রেজুলেশন গৃহীত হয়েছিল তা বাংলাদেশের বিশ্বজনীন উদ্যোগগুলোর প্রতিফলন এবং অবদান মাননীয় সভাপতি আজ এই মহান বিশ্বসভায় বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিধ্বনিত হচ্ছে শান্তি নিরাপত্তা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান সদস্য রাষ্ট্র হিসেবে আমাদের প্রত্যেককে আজ গভীরভাবে অনুভাবন করতে হবে কিভাবে আমরা নারী পুরুষ সকলের জন্য ও আগামীর দিনগুলোতে উদ্যোক্তা হবার সমান সুযোগ সৃষ্টি এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারি সকল বৈশ্বিক সমস্যার সমাধানের জন্য আমাদের সবার হাতে যথেষ্ট সক্ষমতা সম্পদ এবং উপায় রয়েছে আসুন আমরা জাতীয় বা আন্তর্জাতিক যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করি এবং
অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠিত করে সকল প্রকার বৈষম্য ও অসমতার অবসানে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নতা রাখার অভিপ্রায় কোন উচ্চাভিলাশ নয় বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি সমৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি [প্রশংসা] on behalf of the assembly i wish to thank the chief advisor of the interim government of the people's republic of bangladesh
Похожие видео
জাতিসংঘে ড. ইউনূস; কী বার্তা দিলেন, কী পেলেন? | দূরালাপ | DBC NEWS
44:49
জাতিসংঘে ড. ইউনূস; কী বার্তা দিলেন, কী পেল...
DBC NEWS
53,158 views
বিশ্বমঞ্চে বাংলাদেশ | Ekhon Prokash | এখন প্রকাশ | Ekhon TV
35:36
বিশ্বমঞ্চে বাংলাদেশ | Ekhon Prokash | এখন ...
EKHON TV
46,132 views
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট বিশ্বনেতাদের | Netanyahu UN Speech | 79th UNGA | Somoy TV
1:52
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বয়কট বিশ্বন...
SOMOY TV
154,262 views
প্রশাসনে আসছে আরও পরিবর্তন, ‘প্রত্যাহার হতে পারেন ডিসিরাও’ | Administration Situation | Jamuna TV
3:36
প্রশাসনে আসছে আরও পরিবর্তন, ‘প্রত্যাহার হত...
Jamuna TV
13,772 views
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভাষণ | Dr. Yunus Speech in UN
36:15
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উ...
EKHON TV
1,898,361 views
এবার বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলো ভারত, নেপথ্যে কারন কী? | India Threat | Modi | Muhammad Yunus
5:31
এবার বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলো ভারত...
ATN News
603,312 views
🟢 সকালের খবর | Shokaler Khobor | 28 September 2024 | NTV Latest News Update
21:44
🟢 সকালের খবর | Shokaler Khobor | 28 Septe...
NTV News
24,595 views
Dr. Yunus's full speech at the GA of United Nations | Dr Yunus Speech in UN Assembly | Ekhon TV
36:07
Dr. Yunus's full speech at the GA of Unite...
EKHON TV
17,919 views
চ্যানেল আই সকাল ৭ টার সংবাদ || Channel i News | 28 September, 2024 || Channel i News
17:50
চ্যানেল আই সকাল ৭ টার সংবাদ || Channel i N...
Channel i News
51,169 views
প্রফেসর ইউনুসের সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে ? পিনাকী ভট্টাচার্য টকশো || ফরহাদ মজহার || পার্ট- ১
27:23
প্রফেসর ইউনুসের সরকার দেশকে কোথায় নিয়ে য...
Pinaki Bhattacharya
587,280 views
ভোরের সময় | ভোর ৬টা | ২৮ সেপ্টেম্বর ২০২৪ | Somoy TV Bulletin 6am| Latest Bangladeshi News
1:04:51
ভোরের সময় | ভোর ৬টা | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ...
SOMOY TV Bulletin
8,630 views
তিনটি 'জিরো' বাস্তবায়ন করতে চান ড. ইউনূস | Dr Yunus Speech in UN | New York | Ekhon TV
5:28
তিনটি 'জিরো' বাস্তবায়ন করতে চান ড. ইউনূস ...
EKHON TV
30,162 views
ড. ইউনূসের উপর হামলার পরিকল্পনা করেছিলেন হাসিনা! || Ekushey ETV
2:02
ড. ইউনূসের উপর হামলার পরিকল্পনা করেছিলেন হ...
Ekushey Television - ETV
378,051 views
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন আরব নেতাদের | UN General Assembly | Israel | Ekhon TV
3:07
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন আরব নেতাদ...
EKHON TV
36,847 views
News at 7am || সকাল ৭টার খবর || 28 September 2024 | Independent TV
30:18
News at 7am || সকাল ৭টার খবর || 28 Septemb...
Independent Television
1,094 views
🟢 মধ্যরাতের খবর | Moddho Rater Khobor | 28 September 2024 | NTV News | NTV Latest News Update
29:40
🟢 মধ্যরাতের খবর | Moddho Rater Khobor | 2...
NTV News
135,507 views
LIVE | এই মাত্র পাওয়া সকালের খবর | সকালের খবর | 28 September 2024
LIVE | এই মাত্র পাওয়া সকালের খবর | সকালের...
Piku Gaming
প্রবাসে সময় | রাত ১টা | ২৮ সেপ্টেম্বর ২০২৪ | Somoy TV Bulletin 1am | Latest Bangladeshi News
49:30
প্রবাসে সময় | রাত ১টা | ২৮ সেপ্টেম্বর ২০২...
SOMOY TV Bulletin
58,252 views
জাতিসংঘে অর্জনের রেকর্ড গড়লেন ড. মুহাম্মদ ইউনূস | TBN24 NEWS | United nations | Dr. Yunus Bangladesh
4:58
জাতিসংঘে অর্জনের রেকর্ড গড়লেন ড. মুহাম্মদ...
TBN24
64,463 views
মহাসংস্কার কাজে যেসকল দেশের সমর্থন পেলেন ড. ইউনূস | TBN24 NEWS Foreign Countries Support Dr. Yunus
7:12
মহাসংস্কার কাজে যেসকল দেশের সমর্থন পেলেন ড...
TBN24
9,995 views